চিকিৎসা পদ্ধতি হিসেবে মনঃসমীক্ষণের ধারণা দাও
মানসিক অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রে মনঃসমীক্ষণ তত্ত্বের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চিকিৎসাব্যবস্থা নিম্নে আলোচিত হল-
(1) আত্মিক সম্পর্ক স্থাপন (Establishing rapport)
মনঃসমীক্ষক (Analyst) ও রোগীর (Patient) মধ্যে পারস্পরিক বোঝাপড়ার এক আবেগময় বন্ধন ও বিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। ফ্রয়েড এই ধরনের সম্বন্ধকে অভিসঞ্চালন (Transference) বলেছেন।
(2) বিশ্লেষণ (Analysis)
এই ধাপে রোগীর সমস্যা খুঁজে বের করা হয়। ফ্রয়েডের মত অনুযায়ী, কারও আচরণগত সমস্যা বা মানসিক অসুস্থতা কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে অবচেতন মনে অবদমিত করার ফল। ফ্রয়েড এই অনুসন্ধানের জন্য মুক্ত অনুষঙ্গ (Free Association), স্বপ্ন বিশ্লেষণ (Dream Analysis) এবং দৈনন্দিন মনোবিকার বিশ্লেষণ প্রভৃতি পদ্ধতির উপস্থাপন করেছেন।
(1) মুক্ত অনুষঙ্গ (Free Association): ফ্রয়েডের মুক্ত অনুষঙ্গ পদ্ধতি চিকিৎসার জগতে এক যুগান্তকারী আবিষ্কার। JA Hadfield-এর মতে, মুক্ত অনুষঙ্গ হল বিস্মৃত অতীত রাজ্যে প্রবেশের পথ (Free Association is the gateway to the forgotten past) |
এই পদ্ধতি প্রয়োগের জন্য অল্প আলোযুক্ত একটি নিরিবিলি ও শান্ত ঘরের প্রয়োজন। সেখানে আরামদায়ক চেয়ার বা নরম বিছানায় রোগীকে শুইয়ে দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হয়। এমতাবস্থায় রোগীকে তার জীবনের অভিজ্ঞতাগুলিকে স্মরণ করতে বলা হয়। সেখানে কোনোরূপ বাধা দেওয়া হয় না। সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। এইভাবে সে অতীত রাজ্যে ফিরে যায় এবং অবচেতনের অবদমিত আবেগগুলিকে প্রকাশ করে ফ্যালে।
(2) স্বপ্ন বিশ্লেষণ (Dream Analysis): ফ্রয়েডের মত অনুযায়ী, স্বপ্ন হল আমাদের মনের ইচ্ছার গোপন সমষ্টির জায়গা যেটা আমাদের জাগ্রত অবস্থার অবদমিত ইচ্ছা। এই অবদমিত ইচ্ছা বা অভিজ্ঞতাগুলি সাংকেতিক আকারে (Symbolically) স্বপ্নের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। স্বপ্ন বিশ্লেষণের মাধ্যমে অবচেতন মনকে উদ্ঘাটিত করে, এর সাহায্যে অস্বাভাবিকতার মূল কারণগুলি খুঁজে পাওয়া যায়।
(3) দৈনন্দিন মানাবিকার বিশ্লেষণ (Analysis of the daily Psychopathology): প্রতিদিনের মনোবিকারগত অসংলগ্ন আচরণের মধ্য দিয়ে অবদমিত ইচ্ছা বা অভিজ্ঞতা যা অবচেতন মনে থাকে, তা প্রকাশ পায়।
(4) সমন্বয়সাধন (Synthesis): অবচেতন মনের উদ্ঘাটনের মধ্যে দিয়েই রোগী এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তার জন্য প্রয়োজন মনঃসমীক্ষণের বাস্তবানুগ পদ্ধতিতে উদ্ঘাটিত বিষয়বস্তুর সমন্বয়সাধন করা।
অবশেষে, চিকিৎসার শেষে মনঃসমীক্ষক ও রোগীর মধ্যে এই সাময়িক আবেগময় বন্ধন ভেঙে যায় এবং রোগী কারও সাহায্য ছাড়াই বাস্তব জীবনের মুখোমুখি হতে সমর্থ হয়।
আরও পড়ুন –
১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো
৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো
৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো
৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়
৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো
৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো
১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো
১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো
১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী
১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো
১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো
১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো
১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী
১৭। অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো
১৮। শিখনের ক্ষেত্রে অনুবর্তনের তাৎপর্য আলোচনা করো
১৯। প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো
২০। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রয়োগ আলোচনা করো
২১। প্রাচীন অনুবর্তনের নীতিগুলি সম্পর্কে লেখো
২২। প্রাচীন অনুবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো
২৩। প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো
২৪। আচরণবাদ সম্পর্কে ওয়াটসনের পরীক্ষাটি লেখো
২৫। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো
২৬। স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ননা করে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োেগ আলোচনা করো
২৭। অপারেন্ট অনুবর্তনের নীতি আলোচনা করো
২৮। স্কিনার বক্স কী? শক্তিদায়ক উদ্দীপক সম্পর্কে লেখো
২৯। আচরণের স্বতঃস্ফূর্ততা বলতে কী বোঝো? স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী
৩০। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো
৩১। সক্রিয় অনুবর্তনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো
৩২। হালের ধারাবাহিক আচরণ সংক্রান্ত তত্ত্ব সংক্ষেপে লেখো
৩৩। হাল (Hull)-এর সামঞ্জস্যপূর্ণ আচরণের পরীক্ষাটি ব্যাখ্যা করো। হালের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো
৩৪। হাল-এর তত্ত্বের মৌলিক উপাদানগুলি কী তা লেখো
৩৫। অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
৩৬। অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো
৩৭। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল সম্পর্কে আলোচনা করো
৩৮। KKW স্কুল কী? কোহলারের মুরগির পরীক্ষাটি বর্ণনা করো
৩৯। গেস্টাল্ট মতবাদের নীতিগুলি উল্লেখ করো
৪০। সমগ্রতাবাদ বা Gestalt মতবাদের সুবিধাগুলি কী কী
৪১। গেস্টাল্ট মতবাদের ত্রুটিগুলি উল্লেখ করো
৪২। ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৪৩। মনোবিশ্লেষণের তত্ত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
৪৪। শিক্ষাক্ষেত্রে মনোবিশ্লেষণের ব্যবহারগুলি কী কী
৪৫। মনোবিশ্লেষণ বা Psychoanalysis-এর সুবিধাগুলি কী কী
৪৬। মনোবিশ্লেষণ বা Psychoanalysis-এর অসুবিধাগুলি বা সীমাবদ্ধতাগুলি কী কী
৪৭। ফ্রয়েডের মতে, মানসিক যৌন বিকাশের স্তরগুলি কী কী
৪৮। ব্যক্তিসত্তার সংগঠনের তিনটি অংশ ব্যাখ্যা করো
৪৯। ফ্রয়েডের তত্ত্বে জটিল মানসিক সংগঠন (Complex) গঠন কীভাবে হয়
৫০। আধুনিক শিক্ষায় মনঃসমীক্ষণের অবদান লেখো
৫১। ফ্রয়েডের মতে, কীভাবে ব্যক্তিত্বের গতিশীলতা তৈরি হয়