সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো

সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো

যে অনুবর্তন প্রক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে-কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো হয় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য, তাকে সক্রিয় অনুবর্তন বলে।

বৈশিষ্ট্য

অপারেন্ট হল ‘ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া’ যার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই।

(1) প্রাথমিক প্রস্তুতি: অপারেন্ট অনুবর্তনের জন্য প্রাণীর প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয়।

(2) স্বতঃস্ফূর্ত আচরণ: এই অনুবর্তনে প্রাণী যে নতুন আচরণটি করে সেটি স্বতঃস্ফূর্তভাবে আসে। এই আচরণ প্রাণীর চাহিদার পরিতৃপ্তির কারণে হয়ে থাকে।

(3) প্রাণীর সক্রিয়তা: সক্রিয়তা (Activeness) হল এই অনুবর্তনের প্রধান বৈশিষ্ট্য।

(4) শক্তিশালী উদ্দীপক: এই অনুবর্তন ঘটানোর জন্য শক্তিশালী উদ্দীপকের প্রয়োজন হয়। শক্তিশালী উদ্দীপক দুই ধরনের হয়ে থাকে ধনাত্মক ও ঋণাত্মক। যেমন- খাদ্য হল ক্ষুধার্ত প্রাণীর কাছে ধনাত্মক উদ্দীপক। আবার ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক প্রাণীর কাছে অবাঞ্ছিত। যেমন- দৈহিক শাস্তি, নিন্দা ইত্যাদি।

(5) অবলুপ্তি: প্রাচীন অনুবর্তনের মতো সক্রিয় অনুবর্তনেও অবলুপ্তি হয়, যদি সঠিক প্রতিক্রিয়াটি করা সত্ত্বেও শক্তিদায়ী উদ্দীপক না আসে।

(6) স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব: সক্রিয় অনুবর্তনেও প্রাণীকে কিছু সময়ের জন্য বিরত রেখে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে এলে সক্রিয় অনুবর্তন পুনরায় দেখা যাবে।

(7) স্থায়িত্ব: এই অনুবর্তনের মাধ্যমে আচরণের স্থায়িত্ব নির্ভর করবে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির উপর। অনুবর্তিত আচরণ বজায় রাখার জন্য কখন কীভাবে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করতে হবে, তা স্কিনার উল্লিখিত তাঁর শিখনতত্ত্বে সিডিউল বলে আখ্যা দিয়েছেন।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

(8)আকৃতিদান বা বিন্যাসকরণ (শেপিং) : যে পরিস্থিতিতে প্রাণী কাঙ্ক্ষিত আচরণ সম্পাদনের জন্য পর্যায়ক্রমে আচরণের শৃঙ্খলা তৈরি করে, সেই পরিস্থিতিতে প্রাণীর আচরণের আকৃতিদানের চেষ্টা করা হয়। যেমন- স্কিনারের ইঁদুরের পরীক্ষায় ইঁদুরটিকে স্কিনার বক্সের মধ্যে ঢোকালে ইঁদুরটি যে আচরণগুলি সম্পাদন করবে অর্থাৎ ইঁদুরটি যে খাবারের জন্য ইতস্তত ছোটাছুটি করবে এবং পরে যে মুহূর্তে তার পা বক্সের মধ্যে থাকা সুইচে পড়ে, সেই মুহূর্তে খাবার ট্রেতে চলে আসে- এইভাবে পরীক্ষাটি পুনরাবৃত্তি করলে, পর্যায়ক্রমে ইঁদুরটির প্রচেষ্টার সংখ্যা কমতে থাকবে অর্থাৎ আচরণের পর্যায়ক্রমিক আকৃতি দেওয়া সম্ভব হয়, যাকে আকৃতিদান বা Shaping বলে। আকৃতিদানের ক্ষেত্রে স্কিনার কয়েকটি বৈজ্ঞানিক নীতির কথা বলেছেন, যথা-

  •  সামান্যীকরণ: প্রাণী তার শিখনের যে অংশগুলিকে পরবর্তী কোনো শিখনের কাজে লাগায়, তাকে সামান্যীকরণ বলে। স্কিনারের পরীক্ষায় ইঁদুরটিকে প্রতিবার পরীক্ষার সম্মুখীন করলে প্রত্যেকবারের শিখন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে সামান্যীকরণের অভিজ্ঞতাকে অর্জন করে, তাকে কাজে লাগিয়ে বেশ কিছুবার পুনরাবৃত্তি করার পরে পরীক্ষণীয় পরিস্থিতিতে আসলে ইঁদুরটি সঙ্গে সঙ্গে কাজে সফল হচ্ছে অর্থাৎ খাদ্যবস্তু সংগ্রহ করতে পারছে।
  •  প্রতিযোগী স্বভাব : পরীক্ষামূলক পরিস্থিতিতে প্রাণী বিভিন্ন ধরনের আচরণের মধ্যে সঠিক আচরণটি জানতে পারলে অন্য যেসব আচরণ করে, তার সঙ্গে প্রতিযোগিতা হয় এবং অবশেষে ভুল আচরণগুলিকে পরিত্যাগ করে সঠিক আচরণটিকে পরবর্তী পরীক্ষামূলক পরিস্থিতিতে কাজে লাগায়।
  • খন্ডাংশের ধারাবাহিক শৃঙ্খল গঠন: পরীক্ষামূলক পরিস্থিতিতে কোনো প্রাণী যে আচরণগুলি করে, সেগুলি টুকরো টুকরো শিখন শৃঙ্খলিত হয়ে সামগ্রিক শিখন সম্পন্ন হয়।
  •  অপারেন্ট শৃঙ্খল: অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে কয়েকটি অপারেন্ট শৃঙ্খল গঠনের মাধ্যমে জটিল আচরণ সম্পাদিত হয়। এই প্রক্রিয়া হল অপারেন্ট শৃঙ্খল রচনার প্রক্রিয়া। যেমন শ্রেণিকক্ষে পাঠদান করলে শিক্ষকের উচিত সহজ থেকে কঠিন, মূর্ত থেকে বিমূর্ত এই নীতি অনুসরণ করা। এক্ষেত্রে সহজ থেকে কঠিন বা মূর্ত থেকে বিমূর্ত অংশে পৌঁছাতে বিভিন্ন অপারেন্ট অনুবর্তন ঘটে এবং সেগুলি শৃঙ্খল রচনা করে যথাযথ শিখনে সাহায্য করে।

 আচরণের শক্তি হ্রাস বা বিলোপসাধন: ধনাত্মক উদ্দীপকের পরিবর্তে ঋণাত্মক উদ্দীপক উপস্থাপন করলে আচরণের শক্তি হ্রাস পায় বা বিলোপ ঘটে। লিভারে চাপ দেওয়ার পর খাদ্যবস্তুর প্রাপ্তি না ঘটলে ইঁদুরটির আচরণ সম্পাদন বন্ধ হয়ে যেত।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

১৭। অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো

১৮। শিখনের ক্ষেত্রে অনুবর্তনের তাৎপর্য আলোচনা করো

১৯। প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো

২০। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রয়োগ আলোচনা করো

২১। প্রাচীন অনুবর্তনের নীতিগুলি সম্পর্কে লেখো

২২। প্রাচীন অনুবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো

২৩। প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো

২৪। আচরণবাদ সম্পর্কে ওয়াটসনের পরীক্ষাটি লেখো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন