প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো

প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো

প্রাচীন অনুবর্তন

 রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভের (Ivan Pavlov) মতানুযায়ী প্রাণীর স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে প্রতিক্রিয়া করার পরিবর্তে অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টির প্রক্রিয়াকে প্রাচীন অনুবর্তন বলে।

প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য

 মনোবিদ প্যাভলভের প্রাচীন অনুবর্তনের তত্ত্বের বৈশিষ্ট্যগুলি হল-

(1) অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন:অনুবর্তিত উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থাপন করতে হবে। এই কারণে প্যাভলভের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার পূর্বেই ঘণ্টাধ্বনি করা হয়েছিল।

(2) স্বাভাবিক উদ্দীপক কৃত্তিম উদ্দীপকের চেয়ে শস্তিশালী: কৃত্রিম উদ্দীপকের চেয়ে স্বাভাবিক উদ্দীপককে বেশি শক্তিশালী হতে হবে। কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে ঘণ্টাধ্বনির চেয়ে খাদ্যবস্তু বেশি শক্তিশালী উদ্দীপক।

(3) উদ্দীপক দুটির পর্যায়ক্রমিক উপস্থাপন: কৃত্রিম উদ্দীপকের রেশ থাকতে থাকতেই স্বাভাবিক উদ্দীপককে উপস্থাপন করতে হবে। তাই প্যাভলভের পরীক্ষায় ঘণ্টাধ্বনির রেশ থাকতে থাকতেই খাবার দেওয়া হত।

(4) পুনরাবৃত্তি: যতক্ষণ পর্যন্ত না কৃত্রিম উদ্দীপক ও স্বাভাবিক প্রতিক্রিয়া এই দুই এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনার পুনরাবৃত্তি চালাতেই হবে। অর্থাৎ পুনরাবৃত্তি অনুবর্তনের একটি প্রয়োজনীয় শর্ত।

(5) অপানুবর্তন: অনুবর্তিত বা কৃত্রিম উদ্দীপকের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন ঘটলে অনুবর্তন প্রক্রিয়া স্বাভাবিকভাবে হতে এ থাকবে। কিন্তু দীর্ঘ সময়ব্যাপী যদি স্বাভাবিক উদ্দীপক (খাদ্যবস্তু) দেওয়া না হয়, তাহলে কুকুরের লালাক্ষরণের (অনুবর্তিত প্রতিক্রিয়া) পরিমাণ হ্রাস পেতে থাকবে এবং একসময় বন্ধ হয়ে যাবে। একেই বলা হয় অপানুবর্তন।

(6) অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন: অপানুবর্তনের পরে যদি ঘটনাটিকে পুনরায় কয়েকবার পরীক্ষামূলকভাবে ঘটানো হয়, তাহলে অনুবর্তনের প্রতিক্রিয়াটি কিছু সময় পরে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একে অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলে।

(7) উদ্দীপকের সামান্যীকরণ: ঘণ্টাধ্বনি শুনলে কুকুরের লালাক্ষরণ হয়। কিন্তু ঘণ্টাধ্বনির অনুরূপ কোনো শব্দেও কুকুরের লালাক্ষরণ ঘটে থাকে। প্যাভলভ এই বিষয়টিকে উদ্দীপকের সামান্যীকরণ (Generalisation) হিসেবে আখ্যা দিয়েছেন।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

(৪) উদ্দীপকের পৃথক্করণ: অনুবর্তনের ফলে কুকুর বিভিন্ন উদ্দীপকের মধ্যে সূক্ষ্ম পার্থক্য নিরূপণ করতে পারে। প্যাভলভ একে উদ্দীপকের পৃথক্করণ বলে অভিহিত করেছেন।

(9) বয়স ও প্রাণীভেদে বিভিন্ন: বয়স্কদের চেয়ে শিশুদের অনুবর্তন সৃষ্টি করা সহজ। আবার মানুষের চেয়ে ইতর প্রাণীদের মধ্যে অনুবর্তন সৃষ্টি করা অপেক্ষাকৃত সহজ।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

১৭। অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো

১৮। শিখনের ক্ষেত্রে অনুবর্তনের তাৎপর্য আলোচনা করো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন