প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

পরীক্ষা

(1) প্রথমে থর্নডাইক একটি ক্ষুধার্ত বিড়ালকে পাজল বক্সের মধ্যে ভরে ছিটকিনি দিয়ে দেন ও বাইরে খাদ্যবস্তু হিসেবে কিছু মাছ রেখে পর্যবেক্ষণ করেন। তাতে দেখেন, বিড়ালটি বাইরে বেরিয়ে মাছটি খাওয়ার জন্য বক্সের ভিতরে এলোপাতাড়ি আচরণ করছে। এক্ষেত্রে চাহিদা ও লক্ষ্যবস্তুর মধ্যে বাধা হল বক্সের দরজা। কিন্তু বিড়ালটির ক্রমাগত এলোপাতাড়ি ছোটাছুটিতে হঠাৎই শরীরের কোনো অংশের দ্বারা বোতামে চাপ পড়ে বক্সের দরজা খুলে যায় ও বিড়ালটি বাইরে এসে মাছটি খেয়ে নেয়।

(2) পরে থর্নডাইক পুনরাবৃত্তিমূলক পরীক্ষার জন্য ক্ষুধার্ত বিড়ালটিকে আবার পাজল বক্সের মধ্যে প্রবেশ করান। এক্ষেত্রে দেখা যায়, বিড়ালটি বিক্ষিপ্তভাবে দৌড়োদৌড়ি না করে উদ্দেশ্যমুখী হয়ে বাইরে আসার গলিপথটি খুঁজছে। এ ছাড়া দেখা যায় যে, বিড়ালটি পূর্বের ভুল আচরণগুলির পুনরাবৃত্তি না করে পূর্বের থেকে অনেক কম সময়ে বক্স থেকে বেরিয়ে আসছে। এভাবে বারবার পুনরাবৃত্তিতে দেখা যায়, বিড়ালটি ক্রমশ ভুল প্রচেষ্টাগুলিকে পরিত্যাগ করে নির্ভুল প্রচেষ্টাগুলিকে সমস্যাসমাধানের ক্ষেত্রে আচরণের স্থায়ীরূপে গ্রহণ করছে।

(3) পরবর্তী পর্যায়ে দেখা যায়, পুনরাবৃত্তির সংখ্যা যত বেড়েছে সময়ের পরিমাণ তত কমেছে। এটিকে থর্নডাইক টাইম কার্ড নামক লেখচিত্রের মাধ্যমেও দেখিয়েছেন। থর্নডাইক তাঁর পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন যে, উদ্দীপক ও তার উপযোগী সঠিক প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপন করলে শিখন সম্ভব হয়।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন