শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো
শিখন কৌশল
মনোবিদদের মতে, উন্নত বুদ্ধির জীব হিসেবে মানুষ শিখনের জন্য বিভিন্ন জৈব মানসিক কৌশল অবলম্বন করে। এগুলি সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন ধারণা পোষণ করেন, যা তত্ত্ব আকারে উপস্থাপিত হয়। মনোবিদদের দেওয়া এক-একটি শিখনতত্ত্বকে বলা হয় শিখন কৌশল।
শিখনের বিভিন্ন কৌশল
(1) পর্যবেক্ষণমূলক শিখন কৌশল: শৈশবজীবনে ব্যক্তি প্রথম যে কৌশলে জ্ঞান অর্জন করে বা লক্ষ্যবস্তু লাভে সক্ষম হয়, তা হল পর্যবেক্ষণমূলক শিখন কৌশল। এর মাধ্যমে শিশু বিভিন্ন আকৃতির বস্তুকে চিনতে শেখে। বস্তুত এটিই সকল প্রকার শিখনের মূলভিত্তি।
(2) নিরীক্ষণমূলক শিখন কৌশল: শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে পর্যবেক্ষণমূলক শিখন কৌশল অর্থপূর্ণ হলে, তাকে নিরীক্ষণমূলক শিখন কৌশল বলে। এর মাধ্যমে শিশুরা বিভিন্ন আকৃতির বস্তু সম্পর্কে জানতে পারে।
(3) অনুকরণমূলক শিখন কৌশল: অনুকরণপ্রিয় শিশুদের সামনে বড়োরা যেমন আচরণ করে এবং ছোটো শিশুরা যে পদ্ধতিতে সেগুলি আয়ত্ত করে, তাকে অনুকরণমূলক শিখন কৌশল বলে।
(4) অনুবর্তনমূলক শিখন কৌশল: স্বাভাবিক প্রতিক্রিয়া কোনো বিকল্প উদ্দীপকের দ্বারা সৃষ্টি করা হলে প্রাণী নতুন আচরণ আয়ত্ত করে, তখন তাকে অনুবর্তনমূলক শিখন কৌশল বলে। এর প্রকারগুলি হল- প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন।
(5) সমস্যাসমাধানমূলক শিখন কৌশল: লক্ষ্যবস্তু অর্জনের পথে শিক্ষার্থীর সামনে যে বাধার সৃষ্টি হয়, তাকে সমস্যা বলে। যেসকল উপায়ে এই সমস্যাকে অতিক্রম করা হয়, তাকে সমস্যাসমাধানমূলক শিখন কৌশল বলে। এর প্রকারভেদগুলি হল- প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন।
আরও পড়ুন –
১। শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট