অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো
অনুবর্তন
প্রাণীদের আচরণের প্রকৃতি অনুশীলন করাকে সাধারণত অনুবর্তন বলা হয়ে থাকে। যে প্রক্রিয়ায় মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলি স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে অনুবর্তন প্রক্রিয়া বলে। এক্ষেত্রে গৌণ উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপন করার জন্য স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপিত হয়। ফলে একসময় গৌণ উদ্দীপকের উপস্থিতি ঘটলেই স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পন্ন হয়, তখন তাকে অনুবর্তন (Conditioning) বলে। যেমন- খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ হয়। এখানে খাদ্য হল স্বাভাবিক উদ্দীপক এবং লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু প্যাভলভের পরীক্ষায় খাদ্যের সঙ্গে ঘণ্টাধ্বনি এই গৌণ উদ্দীপকের উপস্থাপনায় লালাক্ষরণ এই স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপিত হয়। পরবর্তীকালে ঘণ্টাধ্বনি শুনেই কুকুরের লালাক্ষরণ হওয়া অনুবর্তনের উদাহরণ।
অনুবর্তনের শ্রেণিবিভাগ
অনুবর্তন প্রক্রিয়া দুই ধরনের। যথা প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন।
(1) প্রাচীন অনুবর্তন (Classical Conditioning): রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ এই প্রক্রিয়ার কথা উল্লেখ করেন 1904 সালে। এই শিখন কৌশলে কৃত্রিম উদ্দীপকের উপস্থিতিতে স্বাভাবিক – প্রতিক্রিয়া ঘটানো হয়। এই প্রক্রিয়াকে বলে প্রাচীন অনুবর্তন।
(2)সক্রিয় অনুবর্তন (Operant Conditioning): আমেরিকান মনোবিদ বি এফ স্কিনার এই তত্ত্বের প্রবক্তা। প্রাণীর কিছু কিছু আচরণের সঙ্গে – নির্দিষ্ট উদ্দীপক যুক্ত থাকে, স্কিনার যার নাম দিয়েছেন রেসপনডেন্ট (Respondent)। আরও একধরনের আচরণ আছে যার সঙ্গে কোনো উদ্দীপক যুক্ত থাকে না, স্কিনার এর নাম দিয়েছেন অপারেন্ট (Operant) এক্ষেত্রে শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়ানো হয়।
আরও পড়ুন –
১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো
৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো
৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়
৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো
৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো
১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো
১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো
১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী
১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো
১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো
১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো
১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী