শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

গৌণ সূত্রগুলির প্রয়োগ বা ব্যবহার

থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখনতত্ত্বে 5টি গৌণ সূত্রের উল্লেখ আছে। সেগুলির প্রয়োগ নীচে আলোচিত হল-

(1 )মানসিক প্রস্তুতির সূত্রের ব্যবহার :

  • বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষককে প্রথমে বুঝতে হবে পাঠগ্রহণের জন্য শিক্ষার্থীরা মানসিকভাবে প্রস্তুত আছে কি না। যদি না থাকে, তাহলে মানসিকভাবে প্রস্তুত করার জন্য শিক্ষক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।
  •  শিক্ষণীয় বিষয়বস্তু দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করে এবং শ্রেণিকক্ষে আদর্শ শিখন পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা যায়।

(2) বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রের ব্যবহার:

  •  শ্রেণিকক্ষে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষিকারা শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের সামনে সমস্যামূলক পরিস্থিতি তুলে ধরবেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করার সুযোগ দেবেন।
  •  বহুমুখী প্রতিক্রিয়ার ফলে ছাত্রছাত্রীরা ভুল প্রতিক্রিয়াগুলিকে বুঝতে পারবে এবং সেগুলি সংশোধন করে নিতে পারবে

(3) আংশিক প্রতিক্রিয়ার সূত্রের ব্যবহার:

  •  শিক্ষক-শিক্ষিকারা শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়কে মনোবিজ্ঞানের নীতির সাহায্যে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন। এর ফলে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু সহজে উপলব্ধি করতে পারবে।
  •  শিখনে অংশভিত্তিক পদ্ধতি প্রয়োগের ফলে শিক্ষার্থীদের শ্রমশক্তির অপচয় কম হবে, কারণ যে অংশে শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা আছে, শিক্ষকের শুধুমাত্র সেই অংশ পুনরাবৃত্তি করলেই চলবে।

(4) উপমানের সূত্রের ব্যবহার :

  • বিদ্যালয় শিখনকে সহজবোধ্য করে তুলতে হলে শিক্ষক-শিক্ষিকা বর্তমান শিক্ষণীয় বিষয়বস্তুর সঙ্গে পূর্বের শিক্ষার বিষয়বস্তুর যদি আংশিক মিল খুঁজে পান, তাহলে তিনি শিক্ষার্থীদের সচেতন করে পূর্বের মতো প্রতিক্রিয়া করতে উৎসাহিত করবেন।
  • এই সূত্রকে ব্যবহার করে মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ পদ্ধতি জানা থেকে অজানা-র নীতি গৃহীত হয়েছে।

(5) অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্রের ব্যবহার :

  • থর্নডাইকের এই সূত্রটি কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, বৃহত্তর সমাজজীবনের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
  • শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনে যেসব আগ্রহ, অভ্যাস, মনোযোগ প্রভৃতি মানসিক বৈশিষ্ট্যগুলি অর্জন করেছে, সেগুলি বৃহত্তর সমাজজীবনের ক্ষেত্রেও খুব সহজে প্রয়োগ করতে পারে।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন