অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো 

অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো 

অথবা, 

অন্তর্দৃষ্টিমূলক শিখনতত্ত্বের প্রবর্তক কারা? পরীক্ষাটি বর্ণনা করে শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের প্রয়োগ আলোচনা করো

অন্তর্দৃষ্টিমূলক শিখনতত্ত্বের প্রবর্তক অন্তর্দৃষ্টিমূলক 

শিখনতত্ত্বের প্রবর্তক হলেন- ওয়ারদাইমার, কুর্ট কঙ্কা, উলফগ্যাং কোহলার (Wertheimer, Kurt Koffka and Wolfgang Kohler) |

পরীক্ষা

কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার জন্য কোহলার সুলতানকে (শিম্পাঞ্জি) একটি বড়ো খাঁচার মধ্যে ঢুকিয়ে তার সামনে দুটি বাঁশের লাঠি রাখলেন। লাঠি দুটি এমনভাবে তৈরি, যে একটি লাঠির প্রান্ত অপর লাঠির প্রান্তের গর্তে প্রবেশ করিয়ে সেটিকে একটি লম্বা লাঠিতে পরিণত করা যায়। এরপর কলার ছড়া বা কোনো খাদ্যবস্তুকে খাঁচা থেকে এমন দূরত্বে রাখা হয়, যাতে হাত দিয়ে বা ছোটো লাঠির সাহায্যে বা যে-কোনো একটি লাঠির সাহায্যে তাকে টেনে নেওয়া অসম্ভব। সুলতান প্রথমে খাঁচার ভিতর থেকে বাইরে হাত বাড়িয়ে খাদ্যবস্তু নেওয়ার চেষ্টা করল। কিন্তু নাগালের বাইরে থাকার জন্য তা সম্ভব হল না। এবার ছোটো বাঁশের লাঠি দিয়ে তা টেনে আনার চেষ্টা করল, কিন্তু এবারও সে ব্যর্থ হল। ফলে সে হতাশ হয়ে পড়ল। এইসময় কোহলার লাঠি দুটি জোড়ার জন্য দুটি আঙুলকে বার করে জোড়া করে মুখোমুখি দেখিয়ে একটি ইঙ্গিত দিলেন কিন্তু শিম্পাঞ্জিটি ইঙ্গিত বুঝল না। এরপর বাঁশের লাঠি নিয়ে খেলতে খেলতে হঠাৎ একটি লাঠির প্রান্তে অন্য লাঠির প্রান্ত প্রবেশ করিয়ে, একটি লম্বা লাঠিতে পরিণত করল। সুলতান ওই লম্বা লাঠির সাহায্যে কলার ছড়াটি টেনে আনতে সক্ষম হল।

  • সিদ্ধান্ত: উপরোক্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে, সুলতান অন্তর্দৃষ্টির সাহায্যে সমস্যার সমাধান করতে সমর্থ হয়েছে। সমস্যাসমাধানের ক্ষেত্রে সামগ্রিক রূপটির হঠাৎ উপলব্ধিই হল অন্তর্দৃষ্টি।

প্রয়োগ

(1) বিষয়বস্তুর সামগ্রিক উপস্থাপনা: শিক্ষার্থীর শিখন পরিস্থিতি সামগ্রিকতার উপর নির্ভরশীল। তাই শ্রেণিতে পাঠ পরিচালনার সময় শিক্ষক মহাশয়কে শিক্ষার্থীদের নিকট বিষয়বস্তু ছোটো ছোটো অংশে উপস্থাপন না করে, সামগ্রিকভাবে তা উপস্থাপন করার দিকে নজর দিতে হবে।

(2) যান্ত্রিক প্রচেষ্টা নিরসন: শিক্ষার্থীরা পাঠ গ্রহণকালে সমস্যাসমাধানের ক্ষেত্রে অন্ধ বা যান্ত্রিক প্রচেষ্টা থেকে যাতে বিরত থাকে, সেই বিষয়টিও শিক্ষকদিগকে লক্ষ রাখতে হবে।

(3) পৃথক্করণ ও সামান্যীকরণে সহায়তা: সকল শিক্ষার্থী যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর অন্তর্গত অপ্রয়োজনীয় অংশগুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় অংশগুলিকে নিয়ে একটি সর্বজনীন সূত্র গঠনে সমর্থ হয়, তা দেখতে হবে।

(4) শিক্ষার্থীদের সক্রিয়তা ও আগ্রহ সৃষ্টি করা: শিখনে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মসক্রিয়তা বাড়বে এবং শিক্ষণীয় বিষয়ের প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হয়ে উঠবে। আকর্ষণীয় বাচনভঙ্গি, সুন্দর-সাবলীল বিষয় উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের প্রতি প্রেষণা সৃষ্টি হয় ও তার মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যাভিমুখী ও সমস্যাসমাধানে আগ্রহী হয়ে ওঠে। 

(5) শ্রেণিকক্ষে অন্তর্দৃষ্টিমূলক শিখন: গেস্টাল্ট তত্ত্ব অনুযায়ী, শিখন হয় অন্তর্দৃষ্টির মাধ্যমে। সুতরাং শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষককে বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সমস্যামূলক পরিস্থিতিতে বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে ও তাদের অন্তর্দৃষ্টি জাগরিত হয়।

(6) শিখনের অংশগুলির মধ্যে সম্পর্ক স্থাপন: সমস্যাসমাধানের জন্য পরিস্থিতির বিভিন্ন অংশগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে। তাই শিক্ষক শ্রেণিকক্ষের মধ্যে এমনভাবে সমস্যার উপস্থাপন করবেন, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

১৭। অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো

১৮। শিখনের ক্ষেত্রে অনুবর্তনের তাৎপর্য আলোচনা করো

১৯। প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো

২০। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রয়োগ আলোচনা করো

২১। প্রাচীন অনুবর্তনের নীতিগুলি সম্পর্কে লেখো

২২। প্রাচীন অনুবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো

২৩। প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো

২৪। আচরণবাদ সম্পর্কে ওয়াটসনের পরীক্ষাটি লেখো

২৫। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো

২৬। স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ননা করে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োেগ আলোচনা করো

২৭। অপারেন্ট অনুবর্তনের নীতি আলোচনা করো

২৮। স্কিনার বক্স কী? শক্তিদায়ক উদ্দীপক সম্পর্কে লেখো

২৯। আচরণের স্বতঃস্ফূর্ততা বলতে কী বোঝো? স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী

৩০। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো

৩১। সক্রিয় অনুবর্তনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো

৩২। হালের ধারাবাহিক আচরণ সংক্রান্ত তত্ত্ব সংক্ষেপে লেখো

৩৩। হাল (Hull)-এর সামঞ্জস্যপূর্ণ আচরণের পরীক্ষাটি ব্যাখ্যা করো। হালের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো

৩৪। হাল-এর তত্ত্বের মৌলিক উপাদানগুলি কী তা লেখো

৩৫। অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment