শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো

শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো

শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা

(1) পূর্ব প্রস্তুতি: আচরণ পরিবর্তনের জন্য তিনটি উপাদান প্রধান, যথা- পূর্বাবস্থা, আচরণ এবং শক্তিদায়ক উপাদান। অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া সঠিক আচরণ বা আচরণের পরিবর্তন করা সম্ভব নয়। তাই পাঠদানের  পূর্বে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত আচরণ আনার জন্য তাদের মধ্যে প্রস্তুতি আনবেন।

(2) শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপন: শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঠিক আচরণের জন্য তাদেরকে শিক্ষক পুরস্কৃত করবেন, যা শিক্ষার্থীদের ক্ষেত্রে শক্তিদায়ক উদ্দীপক হিসেবে কাজ করে।

(3) আচরণ সংশোধন: শিক্ষার্থীদের আচরণ সংশোধন করার জন্য শিক্ষক মহাশয় সক্রিয় অনুবর্তনের প্রয়োগ ঘটাতে পারেন। যদি শিক্ষক কোনো শিশুর আচরণ সংশোধন করতে চান তাহলে তার বাঞ্ছিত আচরণের সঙ্গে শক্তিশালী উদ্দীপকের বন্ধন ঘটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাঞ্ছিত আচরণটি স্থায়ী হয় ততক্ষণ পর্যন্ত এই বন্ধন চালিয়ে যেতে হবে। এইভাবেই আচরণের সংশোধন করা সম্ভব।

(4) ব্যক্তিত্বের বিকাশ: শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ নির্ভর করে কোনো-না-কোনো শক্তিদায়ক উদ্দীপকের উপর। আমরা ভাষা শিখি-তার কারণ এর মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি, ভাব বিনিময় করি, নিজের চাহিদা মেটাই, প্রক্ষোভকে প্রকাশ করি যা পুরস্কারের সমতুল্য।

(5) গণিত, নামতা, বানান, শব্দ শেখা: অপারেন্ট কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের গণিত, নামতা, বানান, শব্দ শেখানো হয়।

(6) টিচিং মেশিন ও প্রোগ্রাম শিখন: স্কিনারের সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই যুগান্তকারী শিখন পদ্ধতিটি রূপ পেয়েছে।

টিচিং মেশিন ও প্রোগ্রাম শিখন পদ্ধতিটি নিম্নরূপ- 

শিখনের বিষয়বস্তুকে এমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে (ফ্রেম) বিভক্ত করা হয়, যাতে শিক্ষার্থীরা জানা থেকে অজানাকে সহজে নিজে নিজে শিখে ফেলতে পারে এবং এখানে সফলতার সম্ভাবনা সর্বোচ্চ মাত্রায় থাকে।  দ্রুত ‘ফিডব্যাক’ সরবরাহ করার ব্যবস্থা এখানে থাকে। 

(7) সু-অভ্যাস গঠন: শিশুর অভ্যাস কৌশল অনুসরণ করা হয়। যেমন শিক্ষার্থীর প্রতিটি ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা, যাতে সে যে-কোনো কাজ করতে আগ্রহী হয়। সংশোধন, সু-অভ্যাস গঠন করতে অপারেন্ট

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

(8)  সক্রিয়তা: শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা আনে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত না থাকলে তাদের শিখন স্থায়ী হয় না। তাই শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষের পরিবেশ এমনভাবে তৈরি করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা স্বতঃস্ফূর্তভাবে আসে।

(9) শক্তির নীতি পরিত্যাগ: শাস্তির ভয়ে শিক্ষার্থীরা পাঠ মুখস্থ করতে পারে, কিন্তু তাদের স্থায়ী শিখন হয় না, কারণ শাস্তি শক্তিদায়ক উদ্দীপক নয়। তাই সক্রিয় অনুবর্তনের নীতি অনুযায়ী শিক্ষক মহাশয়কে এমন শক্তিদায়ক উদ্দীপকের ব্যবস্থা করতে হবে যাতে, শিক্ষার্থীদের সঠিক আচরণ সম্পাদনের সম্ভাবনা বৃদ্ধি পায় ও শিখন স্থায়ী হয়।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

১৭। অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো

১৮। শিখনের ক্ষেত্রে অনুবর্তনের তাৎপর্য আলোচনা করো

১৯। প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো

২০। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রয়োগ আলোচনা করো

২১। প্রাচীন অনুবর্তনের নীতিগুলি সম্পর্কে লেখো

২২। প্রাচীন অনুবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো

২৩। প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো

২৪। আচরণবাদ সম্পর্কে ওয়াটসনের পরীক্ষাটি লেখো

২৫। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো

২৬। স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ননা করে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োেগ আলোচনা করো

২৭। অপারেন্ট অনুবর্তনের নীতি আলোচনা করো

২৮। স্কিনার বক্স কী? শক্তিদায়ক উদ্দীপক সম্পর্কে লেখো

২৯। আচরণের স্বতঃস্ফূর্ততা বলতে কী বোঝো? স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন