প্রাচীন অনুবর্তনের নীতিগুলি সম্পর্কে লেখো

প্রাচীন অনুবর্তনের নীতিগুলি সম্পর্কে লেখো

প্রাচীন অনুবর্তনের নীতিসমূহ 

প্রাচীন অনুবর্তনের শর্তগুলির উপর ভিত্তি করে অনুবর্তনের কয়েকটি নীতি উল্লেখ করা হয়। সেগুলি হল-

(1) পুনঃসংযোজনের নীতি: পুনঃসংযোজন বলতে অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপনকে বোঝায়। যেমন- ঘণ্টাধ্বনির সঙ্গে খাদ্য (প্যাভলভের পরীক্ষায়)।

(2) সময় অন্তরের নীতি: স্বাভাবিক উদ্দীপক ও অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপনের ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপকের প্রতিক্রিয়া শেষ হওয়ার আগে অনুবর্তিত উদ্দীপক উপস্থাপন করা দরকার, অনুবর্তন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। প্রত্যেকবার উদ্দীপক উপস্থাপনের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা না হলে যথাযথ বন্ধন গঠিত হয় না।

(3) উদ্দীপকের সামান্যীকরণের নীতি: যদি কোনো প্রাণী কোনো উদ্দীপককে কেন্দ্র করে অনুবর্তিত হয়, তবে তারা উদ্দীপকটিকে সামান্যীকরণ করে ফ্যালে। যেমন- প্যাভলভের পরীক্ষায় ঘণ্টাধ্বনি-দ্বারা কুকুরের লালাক্ষরণ অনুবর্তিত হয়েছে। এক্ষেত্রে যে-কোনো ধরনের ঘণ্টাধ্বনি করাই হোক না কেন এই অনুবর্তন প্রক্রিয়া ঘটবে। অর্থাৎ কুকুরটির অনুবর্তনে ঘণ্টাধ্বনি সামান্যীকরণ মুখ্য ভূমিকা গ্রহণ করে। ঘণ্টার আওয়াজের প্রকৃতি যাই হোক না কেন।

(4) পার্থক্যীকরণের নীতি: ভিন্ন ভিন্ন উদ্দীপকের প্রতি প্রাণী ভিন্নভাবে প্রতিক্রিয়া করে। যেমন- কোনো মানুষ চা, কফি, দুধ ইত্যাদি পানীয়ের প্রতি বিভিন্নভাবে প্রতিক্রিয়া করে। অর্থাৎ অনুবর্তনের ফলে উদ্দীপকের পার্থক্যীকরণ নীতি প্রযোজ্য। যে-কোনো প্রাণীর ক্ষেত্রেই এই নীতিটি প্রযোজ্য।

(5) নির্বাপণের নীতি: কোনো একটি উদ্দীপকের সঙ্গে কোনো প্রতিক্রিয়ার  অনুবর্তনের পর কিছুদিন এই পরীক্ষাটির পুনরাবৃত্তি না করলে অর্থাৎ – প্যাভলভের ঘণ্টাধ্বনির সঙ্গে কুকুরের লালাক্ষরণের অনুবর্তন প্রক্রিয়াটি ধীরে ধীরে কমে আসবে এবং অবশেষে অনুবর্তন নষ্ট হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলে নির্বাপণ। তাই পরীক্ষার ব্যবধান যত বাড়বে উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন তত ক্ষীণ হতে থাকবে।

(6) স্বতঃস্ফূর্ত পুনঃপ্রাপ্তির নীতি: এই নীতি অনুসারে বলা হয়, অনুবর্তিত – প্রতিক্রিয়া সম্পূর্ণ নির্বাপিত হয় না। পরীক্ষামূলক পরিস্থিতিতে থেকে প্রাণীকে বের করে নিয়ে এলে অনুবর্তনের প্রতিক্রিয়া কমে গেলেও আবার পরীক্ষামূলক পরিস্থিতিতে নিয়ে আসার মাধ্যমে অনুবর্তনকে সক্রিয় করা যায়। এই নীতিই হল স্বতঃস্ফূর্ত পুনঃপ্রাপ্তির নীতি।

(7) বাধাদানের নীতি: কোনো উদ্দীপক প্রতিক্রিয়া দিতে বাধা দান করলে বিশেষ অবস্থার উদ্ভব হতে পারে। প্যাভলভ দুই ধরনের বাধাদানের কথা বলেছেন। যথা- বাহ্যিক বাধাদান ও অভ্যন্তরীণ বাধাদান।

(৪) উন্নত প্রণালীর অনুবর্তন: সাধারণভাবে কোনো উদ্দীপকের কোনো প্রতিক্রিয়ার অনুবর্তন হওয়ার পর যদি নতুন কোনো উদ্দীপক ব্যবহার করা হয়, তখন যে প্রণালীর অনুবর্তন হবে তা হল উন্নত প্রণালীর অনুবর্তন। যেমন- একটি শিশুকে সাধারণ ভাত-তরকারি খাওয়ার প্রতি অনুবর্তনের পর তাকে মাংস দেওয়া হল। তখন তার মধ্যে যে অনুবর্তন ঘটবে, ভাত- মাংসকে কেন্দ্র করে এই অনুবর্তন হল উন্নত প্রণালীর অনুবর্তন। এক্ষেত্রে • একটি উদ্দীপকের সঙ্গে অন্য উদ্দীপকের অনুষঙ্গের দ্বারা উন্নত প্রণালীর – অনুবর্তন ঘটছে।

(9) বিয়োগাত্মক অনুবর্তন : বারবার পুনরাবৃত্তি যদি অনুবর্তনের ক্ষেত্রে বিরক্তিকর । পরিস্থিতির সৃষ্টি করে, তখন প্রাণী উদ্দীপককে উপেক্ষা করে। একে বলে বিয়োগাত্মক অনুবর্তন।

(10)পুনঃসংযোজনের নীতি: কোনো প্রাণীর কোনো প্রতিক্রিয়ার প্রতি অনুবর্তন হওয়ার পর প্রাথমিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপক ব্যবহার করলে, সেই উদ্দীপকের দরুন প্রতিক্রিয়ার প্রতি যদি সংযোজন হয়, তাকে পুনঃসংযোজন বলে।

(11) বয়স ও অনুবর্তনের নীতি: অনুবর্তন সব বয়সের মধ্যে কার্যকরী। বিশেষভাবে বাল্যকাল, বয়ঃসন্ধিক্ষণে এই নীতি অতি গুরুত্বপূর্ণ। সুতরাং শিশু, যে-কোনো বয়সের পুরুষ-মহিলা, যে-কোনো প্রাণীর ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

১৬। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

১৭। অনুবর্তন বলতে কী বোঝো? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো

১৮। শিখনের ক্ষেত্রে অনুবর্তনের তাৎপর্য আলোচনা করো

১৯। প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো

২০। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রয়োগ আলোচনা করো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment