প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী

প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য

(1) শিক্ষাকর দায়িত্ব বৃদ্ধি: প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীর অকৃতকার্যতার জন্য শিক্ষকের দক্ষতার অভাব দায়ী। ফলে শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি পায়।

(2)প্রস্তুভির উপর গুরুত্ব: শিক্ষার্থী পাঠগ্রহণের জন্য শারীরিক, মানসিক, প্রাক্ষোভিকভাবে কতটা প্রস্তুত সে বিষয়ে শিক্ষক-শিক্ষিকারা নিশ্চিন্ত হয়ে পাঠদান করলে সেই শিখন কার্যকরী হয়।

(3) তৃপ্তিদায়ক ফল: শিক্ষক-শিক্ষিকারা পাঠ্যবিষয়কে শিক্ষার্থীদের কাছে বিশেষ কৌশলে উপস্থাপন করলে, সেই শিখনের ফল শিক্ষার্থীদের কাছে তৃপ্তিদায়ক হয়।

(4)অনুশীলননির্ভর : শিখন অনুশীলননির্ভর হওয়ায় শিক্ষার্থী যাতে বারংবার অনুশীলনের সুযোগ পায়, সেদিকে সতর্ক থাকা প্রয়োজন।

(5) শিক্ষকের আংশিক সহযোগিতা : সমস্যাসমাধানে শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের আংশিক সাহায্য দান করলে, সমস্যাসমাধানে সুবিধা হয়।

(6) শাস্তি বর্জন এ পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যাসমাধান : শিক্ষার্থীদের ভুলে শাস্তি না দিয়ে শেখার প্রতি আগ্রহ বাড়ালে এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যাসমাধানে সাহায্য করলে শিখন কার্যকরী হয়।

ত্রুটি

(1) গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অনুপস্থিতি: শিখন প্রক্রিয়ায় বহু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন – শিখনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা, শিখন পরিস্থিতিতে প্রক্ষোভের ভূমিকা এই তত্ত্বে উপেক্ষিত।

(2) যুক্তির অনুপস্থিতি : থর্নডাইকের শিখনে যুক্তি, পরিকল্পনার ভূমিকা নেই। কিন্তু ইয়র্কস-এর মতে, যে-কোনো শিখন পরিস্থিতিতে মনুষ্যেতর প্রাণীও যুক্তির প্রয়োগ করে।

(3) অন্তর্দৃষ্টির অনুপস্থিতি: সমগ্রতাবাদীদের মতে, শুধুমাত্র প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে নয়, পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থীরা অন্তর্দৃষ্টির মাধ্যমেও শেখে, যা থর্নডাইক স্বীকার করেননি।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

(4) স্নায়ু সম্পর্কিত: ল্যস্লে, ফ্রাঞ্জ, ক্যামেরল প্রমুখের মতে, স্নায়ুমূলক সংযোজনের মাধ্যমে সমস্ত শিখন প্রক্রিয়ার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অথচ মনে করা হয়, মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীতে বিশেষ বিশেষ স্নায়ুগুলির মধ্যে সংযোগস্থাপনই হল শিখন।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

১৪। থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

১৫। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন