থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

থর্নডাইকের শিখনতত্ত্বে মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো

অথবা, শিক্ষাক্ষেত্রে ফললাভের নীতির প্রয়োগ লেখো।

অথবা, শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের শিখনতত্ত্বের মুখ্য সূত্রগুলির প্রয়োগ লেখো।

 মুখ্য সূত্রের শিক্ষাগত তাৎপর্য বা প্রয়োগ

(1) অনুশীলনের সূতের ভাৎপর্য:

    • শ্রেণিকক্ষে অনুশীলন ও একাধিক বার উপস্থাপন: শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষক-শিক্ষিকারা নতুন ও জটিল অংশগুলি একাধিক বার উপস্থাপন করবেন ও শিক্ষার্থীদের বারবার অনুশীলনের উপর জোর দেবেন।
  •  অব্যবহারের সচেতনতা ও জানা থেকে অজানা বিষয়ে পাঠদান: অনেকসময় শিক্ষার্থীরা পূর্বে শেখা বিষয়বস্তু দীর্ঘদিন চর্চার অভাবে ভুলে যায়। সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা মাঝে মাঝেই বিষয়গুলি অনুশীলনের ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ দেবেন। এ ছাড়া পাঠদানের সময় শিক্ষক- শিক্ষিকারা জানা থেকে অজানা বিষয়ের দিকে যাওয়ার নীতি অনুসরণ করলে শিক্ষার্থীরা আগ্রহী হবে।
  •  শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার প্রাধান্য ও ভুল পরিত্যাগ: শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় শিক্ষক-শিক্ষিকারা প্রাধান্য দিলে তারা ভুল প্রতিক্রিয়া করতে করতে একসময় সঠিক প্রতিক্রিয়াটি করে।

(2) প্রস্তুতির সূত্রের তাৎপর্য :

  • পাঠদানে সফলতা: শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণে দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত না হলে পাঠদানের উদ্দেশ্য বিফল হয়।
  • অমনোযোগী: প্রস্তুতির অভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা অনেকসময় অমনোযোগী হয়ে পড়ে। সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন উপায় অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে মনোযোগী করতে পারেন।
  •  আদর্শের দ্বারা শিক্ষা: প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকারা নীতি, আদর্শ, মূল্যবোধের দ্বারা শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে প্রস্তুত করে তুলতে পারেন। 

(3)ফললাভের সূত্রের ভাৎপর্য :

  • বিষয়বস্তু আয়ত্তকরণ: শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়টি যেন শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে সেদিকে নজর দেবেন।
  •  সহজ থেকে কঠিন বিষয়ে পাঠদান: শিক্ষক-শিক্ষিকারা পাঠক্রমকে সহজ থেকে কঠিন এই ক্রমানুসারে বিন্যস্ত করবেন।
  •  আংশিক থেকে সমগ্র বিষয়ে পাঠদান: দীর্ঘ পাঠকে ছোটো ছোটো অংশে ভাগ করে উপস্থাপনের মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কোনো বিষয় পড়াবেন। 

(4) পুনরালোচনা: নির্দিষ্ট সময়ের ব্যবধানে গঠিত বিষয়কে শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে পুনরালোচনা করবেন।

(5)পুরষ্কৃত করা: মাঝে মাঝে প্রশংসা, পুরস্কার ও তিরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন।

(6)শিক্ষাসহায়ক উপকরণ ব্যবহার: বিভিন্ন রকম শিক্ষাসহায়ক উপকরণ ও আকর্ষণীয় শিক্ষাপদ্ধতি সহযোগে শিক্ষক-শিক্ষিকা পাঠ প্রদান করবেন।

(7) বিষয়বস্তুর বৈচিত্র্য: শিক্ষণীয় বিষয়বস্তুটি বৈচিত্র্যময় হতে হবে, যাতে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর হয়।

(8) প্রতিক্রিয়ার উপর গুরুত্ব: শিক্ষক পাঠদান করলে শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করবেন এবং ফিডব্যাকের উপযুক্ত উত্তর এমনভাবে দেবেন যাতে শিক্ষার্থী বিষয়টিকে সহজে বুঝতে পারে।

(9) দৈনন্দিন ও ব্যাবহারিক জীবনকেন্দ্রিক : শিক্ষক মহাশয় পাঠদানের সময় বিষয়টির দৈনন্দিন ও ব্যাবহারিক জীবনে প্রয়োগের উপর গুরুত্ব দেবেন যা S-R বন্ধন দৃঢ় করার জন্য কার্যকরী।

আরও পড়ুন – 

১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

৬। শিক্ষাগত মনোবিজ্ঞানে আচরণবাদ বলতে কী বোঝো ? অথবা, আচরণবাদ (Behaviourism) কী? শিক্ষায় আচরণবাদের গুরুত্ব আলোচনা করো

৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো

৮। থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী

৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো

১০। থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো

১১। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো

১২। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলতে কী বোঝায়? টাইম কার্ড কী 

১৩। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment