পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ | Porjotokder Drishtite Varot MCQ Class 12 First Semester Exclusive Answer

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ | Porjotokder Drishtite Varot MCQ Class 12 First Semester Exclusive Answer

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ | Porjotokder Drishtite Varot MCQ
পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ | Porjotokder Drishtite Varot MCQ

১। উত্তর ও মধ্যভারতে পন্ডিতরা গাছের ছালের উপর লেখেন, যাকে বলা হয়-
(ক) ভুর্জ
(খ) তালপত্র
(গ) ফলক
(ঘ) ফ্রেসকো।
উত্তরঃ (ক) ভুর্জ ✓

২। অল-বিরুনি লিখেছেন যে, ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখেন, যেগুলি পরিচিত-
(ক) পুথি নামে
(গ) চর্যাপদ নামে
(খ) তালপত্র নামে
(ঘ) সঙ্গম নামে।
উত্তরঃ (ক) পুথি নামে ✓

৩। অল-বিরুনি লক্ষ করেছেন যে, হিন্দু গ্রন্থগুলির প্রথমেই লেখা থাকত-
(ক) ওম
(খ) নমস্কার
(গ) ভূমিকা
(ঘ) দেবায় নমঃ।
উত্তরঃ (ক) ওম ✓

৪। অল-বিরুনির ভারতভ্রমণ কালে বিজ্ঞানের যে শাখায় ভারতীয়দের সবচেয়ে বেশি আগ্রহ ছিল, সেটি হল-
(ক) রসায়ন
(খ) পদার্থবিদ্যা
(গ) জ্যোতির্বিজ্ঞান
(ঘ) গণিত।
উত্তরঃ (গ) জ্যোতির্বিজ্ঞান ✓

৫। অল-বিরুনির মতে, ইসলামীয় ‘সিন্দহিন্দ’ গ্রন্থটি ভারতে পরিচিত-
(ক) সিদ্ধান্ত নামে
(গ) স্মৃতিশাস্ত্র নামে
(খ) পুরাণ নামে
(ঘ) উপাঙ্গ নামে।
উত্তরঃ (ক) সিদ্ধান্ত নামে ✓

৬। সিদ্ধান্তের থেকে কম ভালো গ্রন্থগুলিকে বলা হত-
(ক) সংহিতা
(খ) জাতক
(গ) তন্ত্র বা করণ
(ঘ) আগম।
উত্তরঃ (গ) তন্ত্র বা করণ ✓

৭। ‘ভারতের মন্দিরগুলি এক ধরনের শিল্পকলা, যা বিশ্বের সেরা স্থাপত্যের একটি- কে বলেছিলেন?
(ক) অল-বিরুনি
(খ) মার্কো পোলো
(গ) ইবন বতুতা
(ঘ) বার্নিয়ে।
উত্তরঃ (ক) অল-বিরুনি ✓

৮। অল-বিরুনি বৌদ্ধদের কী নামে অভিহিত করেছেন?
(ক) গুরু
(খ) শমনীয় (Shamaniyya)
(গ) ব্রাত্য ক্ষত্রিয়
(ঘ) আজীবিক।
উত্তরঃ (খ) শমনীয় (Shamaniyya) ✓

৯। অল-বিরুনির বিবরণ অনুযায়ী বৌদ্ধরা মনেপ্রাণে ঘৃণা করতেন-
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদের
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (ক) ব্রাহ্মণদের ✓

১০। কোন্ ইউরোপীয় পর্যটক প্রথম বেশমপথ পাড়ি দিয়ে চিনে এসেছিলেন?
(ক) নিকোলো কন্টি
(খ) মার্কো পোলো
(গ) আবদুর রজ্জাক
(ঘ) নুনিজ।
উত্তরঃ (খ) মার্কো পোলো ✓

১১। ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম ও দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি, তিনি হলেন-
(ক) অল-বিরুনি
(খ) বার্নিয়ে
(গ) মার্কো পোলো
(ঘ) আবদুর রজ্জাক।
উত্তরঃ (গ) মার্কো পোলো ✓

১২। নিম্নলিখিত কোন্ দেশের অধিবাসী ছিলেন মার্কো পোলো?
(ক) ইটালি
(খ) পোর্তুগাল
(গ) স্পেন
(ঘ) ফ্রান্স।
উত্তরঃ (ক) ইটালি ✓

১৩। মার্কো পোলো জন্মেছিলেন-
(ক) ইটালির ভেনিস শহরে
(খ) ইটালির রোম শহরে
(গ) ইটালির ফ্লোরেন্স শহরে
(ঘ) ইটালির মিলান শহরে। ✓
উত্তরঃ (ঘ) ইটালির মিলান শহরে। ✓

১৪। মার্কো পোলো জন্মগ্রহণ করেছিলেন-
(ক) ১২০০ খ্রিস্টাব্দে
(খ) ১২৫০ খ্রিস্টাব্দে
(গ) ১২৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩০০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১২৫৪ খ্রিস্টাব্দে ✓

১৫। ‘মিলিওয়ান’ (Milione) নাম বা উপাধিটির সঙ্গে কে জড়িত?
(ক) মার্কো পোলো
(খ) রাস্টিসেলো
(গ) দুয়ার্তে বারবোসা
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (ক) মার্কো পোলো

১৬। মার্কো পোলো প্রথম কত বছর বয়সে চিনের শাসক কুবলাই খানের দরবারে যান?
(ক) ৪ বছর
(খ) ৫ বছর
(গ) ৬ বছর
(ঘ) ৭ বছর।
উত্তরঃ (খ) ৫ বছর ✓

১৭। মার্কো পোলো ভারতে আসেন-
(ক) খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষভাগে
(খ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষভাগে
(গ) খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষভাগে
(ঘ) খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষভাগে।
উত্তরঃ (খ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষভাগে ✓

১৮। ইটালির মার্কো পোলো কতবার ভারত সফর করেন?
(ক) ২ বার
(খ) ৩ বার
(গ) ৪ বার
(ঘ) ৫ বার।
উত্তরঃ (ক) ২ বার ✓

১৯। মার্কো পোলোর ভ্রমণকাহিনি লিপিবদ্ধ রয়েছে যে গ্রন্থে, সেটির নাম হল-
(ক) II Milione
(খ) Travels in Mogul India
(গ) Indica
(ঘ) The Periplus of the Erythraean Sea.
উত্তরঃ (ক) II Milione ✓

২০। মার্কো পোলোর মুখে তাঁর ভ্রমণবৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেন-
(ক) রাস্টিসেলো
(খ) নিকোলো পোলো
(গ) ম্যাফিও পোলো
(ঘ) আরঘুন খান।
উত্তরঃ (ক) রাস্টিসেলো ✓

২১। মার্কো পোলো যে দক্ষিণ ভারতীয় রাজবংশের আমলে ভারতে আসেন-
(ক) গুপ্ত রাজবংশ
(খ) চালুক্য রাজবংশ
(গ) চোল রাজবংশ
(ঘ) পাণ্ড্য রাজবংশ।
উত্তরঃ (ঘ) পাণ্ড্য রাজবংশ। ✓

২২। মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন্ রাজ্যকে ‘বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ’ বলে উল্লেখ করেছেন?
(ক) পাণ্ড্য রাজ্যকে
(খ) হোয়সল রাজ্যকে
(গ) মহীশূর রাজ্যকে
(ঘ) হাম্পি রাজ্যকে।
উত্তরঃ (ক) পাণ্ড্য রাজ্যকে ✓

২৩। পান্ড্য রাজবংশ-শাসিত রাজ্যকে মার্কো পোলো কী বলে অভিহিত করেছেন?
(ক) মাবার রাজ্য
(খ) মুরফিলি রাজ্য
(গ) গুজরাট রাজ্য
(ঘ) কৈলম বন্দর।
উত্তরঃ (ক) মাবার রাজ্য ✓

২৪। ‘মাবার’ শব্দটি হল-
(ক) উর্দু
(খ) ফারসি
(গ) হিন্দি
(ঘ) আরবি।
উত্তরঃ (ঘ) আরবি। ✓

২৫। মার্কো পোলো যখন মাবার রাজ্যে আসেন, তখন সেখানকার রাজা ছিলেন-
(ক) মারবর্মন কুলশেখর পাণ্ড্য
(খ) আদিত্য কুলশেখর পাণ্ড্য
(গ) জটাবর্মণ সুন্দর পাণ্ড্য
(ঘ) সুন্দরবন্দী পাণ্ড্য।
উত্তরঃ (ক) মারবর্মন কুলশেখর পাণ্ড্য ✓

২৬। মাবার সেনারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করতেন-
(ক) তরবারি
(খ) বর্শা ও ঢাল
(গ) তিরধনুক
(ঘ) বন্দুক।
উত্তরঃ (খ) বর্শা ও ঢাল ✓

২৭। মার্কো পোলোর ভারতভ্রমণ কালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল-
(ক) গম
(খ) ধান
(গ) জোয়ার
(ঘ) বাজরা।
উত্তরঃ (খ) ধান ✓

২৮। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মাবার রাজ্যে আয়ের প্রধান উৎস ছিল-
(ক) চাষবাস
(খ) মুক্তা সরবরাহ
(গ) যুদ্ধবিগ্রহ
(ঘ) শিল্পকর্ম।
উত্তরঃ (খ) মুক্তা সরবরাহ ✓

২৯। মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন্ রাজ্য মুক্তা ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল?
(ক) পাণ্ড্য বা মাবার
(খ) চোল
(গ) পল্লব
(ঘ) চালুক্য।
উত্তরঃ (ক) পাণ্ড্য বা মাবার ✓

৩০। মার্কো পোলোর মতে, ভারতীয়দের প্রধান আমদানি পণ্য কী ছিল?
(ক) চন্দন কাঠ
(খ) দামি পাথর
(গ) আরবি ঘোড়া
(ঘ) কাষ্ঠনির্মিত দ্রব্য।
উত্তরঃ (গ) আরবি ঘোড়া ✓

৩১। দেবদাসীদের নৃত্য-গীতের বর্ণনা তুলে মাবার অঞ্চলের মন্দিরগুলিতে ধরেছেন-
(ক) আবদুর রজ্জাক
(খ) বার্নিয়ে
(গ) মার্কো পোলো
(ঘ) অল-মাসুদি।
উত্তরঃ (গ) মার্কো পোলো ✓

৩২। মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারীসমাজে প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায়, তা হল-
(ক) বিধবা পুনর্বিবাহ প্রথা
(খ) সতীদাহ প্রথা
(গ) স্বয়ম্বর প্রথা
(ঘ) অগ্রহার প্রথা।
উত্তরঃ (খ) সতীদাহ প্রথা ✓

৩৩। মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী, সাধু-মাবার রাজ্যে শহীদ হন খ্রিস্টান
(ক) সেন্ট অগাস্টিন
(খ) সেন্ট থমাস
(গ) সেন্ট জোসেফ
(ঘ) সেন্ট টেরেসা।
উত্তরঃ (খ) সেন্ট থমাস ✓

৩৪। কোন্ জায়গার লাল মাটি গোলা জল রোগ-ব্যাধি নির্মূল করার জন্য উপযোগী বলে মার্কো পোলো লিখেছেন?
(ক) সান থোম
(খ) কুইলন
(গ) মতুপল্লী
(ঘ) গুজরাট।
উত্তরঃ (ক) সান থোম ✓

৩৫। পন্ডিতদের অনুমান, কৃষ্ণা নদীর মোহানায় অবস্থিত মুৎফিলি বা মতুপল্লী বন্দরটি আসলে-
(ক) মসুলিপত্তনম বন্দর
(খ) চট্টগ্রাম বন্দর
(গ) লোথাল বন্দর
(ঘ) খাম্বাত বন্দর।
উত্তরঃ (ক) মসুলিপত্তনম বন্দর ✓

৩৬। মার্কো পোলো কোন্ জায়গার হীরক ভান্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন?
(ক) গোলকোন্ডা
(খ) দিল্লি
(গ) গুজরাট
(ঘ) কায়ল।
উত্তরঃ (ক) গোলকোন্ডা ✓

৩৭। মার্কো পোলো কোন্ জায়গার অধিবাসীদের মধ্যে মূর্তিপূজার চল প্রত্যক্ষ করেছিলেন?
(ক) মাবার রাজ্য
(খ) মুরফিলি বা মতুপল্লী বন্দর
(গ) কায়ল বন্দর
(ঘ) গুজরাট রাজ্য।
উত্তরঃ (খ) মুরফিলি বা মতুপল্লী বন্দর ✓

৩৮। করমন্ডল উপকূলে তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত ছিল বিখ্যাত বন্দর-
(ক) কায়ল
(খ) মুরফিলিক
(গ) খাম্বাত
(ঘ) সপ্তগ্রাম।
উত্তরঃ (ক) কায়ল ✓

৩৯। মার্কো পোলো কোন্ বন্দরে দু’বার পদার্পণ করেন?
(ক) কায়ল
(খ) মুরফিলি
(গ) খাম্বাত
(ঘ) সপ্তগ্রাম।
উত্তরঃ (ক) কায়ল ✓

৪০। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্যকেন্দ্র পোর্ট কায়ল (Kayalpatnam) বিখ্যাত ছিল-
(ক) হীরক বিক্রয়ের জন্য
(খ) মুক্তার কারবারের জন্য
(গ) স্বর্ণ ব্যাবসার জন্য
(ঘ) রেশম বাণিজ্যের জন্য।
উত্তরঃ (খ) মুক্তার কারবারের জন্য ✓

৪১। কোথাকার স্থানীয় লোকেরা কপূর ও সুগন্ধি মশলা দিয়ে পান খেতে অভ্যস্ত ছিলেন?
(ক) মালাবার
(খ) মুরফিলি
(গ) কায়ল
(ঘ) গুজরাট।
উত্তরঃ (গ) কায়ল ✓

৪২। কোন্ রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হত?
(ক) মাবার
(খ) কায়ল
(গ) কুইলন
(ঘ) খাম্বাত।
উত্তরঃ (গ) কুইলন ✓

৪৩। কোন্ রাজ্যের অধিবাসীদের মাংস খাওয়া ও মদ্যপানের উপর কোনও নিষেধাজ্ঞা ছিল না?
(ক) মালাবার
(খ) মাবার
(গ) গুজরাট
(ঘ) কায়ল।
উত্তরঃ (গ) গুজরাট ✓

৪৪। মার্কো পোলো সোনা ও রুপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন?
(ক) পাঞ্জাবের
(খ) উত্তরপ্রদেশের
(গ) গুজরাটের
(ঘ) গোলকোন্ডার
উত্তরঃ (গ) গুজরাটের ✓

৪৫। খাম্বাত শহরকে ‘গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র’ বলে বর্ণনা করেছেন-
(ক) আবদুর রজ্জাক
(খ) মার্কো পোলো
(গ) অল-মাসুদি
(ঘ) তেভার্নিয়ে।
উত্তরঃ (খ) মার্কো পোলো ✓

৪৬। মার্কো পোলো ভারতীয় সমাজের কোন্ বিশেষ বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেছেন?
(ক) নারীজাতির সম্মানজনক অবস্থান
(খ) ধর্মনিরপেক্ষতা
(গ) শৃঙ্খলাবদ্ধতা
(ঘ) ধর্মীয় সহিষুতা।
উত্তরঃ (গ) শৃঙ্খলাবদ্ধতা ✓

৪৭। তিনটি মহাদেশের মধ্যে ভারতে সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন কোন্ পর্যটক?
(ক) ইবন বতুতা
(খ) মার্কো পোলো
(গ) ডিকিনসন
(ঘ) অল-বিরুনি।
উত্তরঃ (খ) মার্কো পোলো ✓

৪৮। ভারতীয়রা রাতে বেতের তৈরি খাটে শুতেন এবং দড়িটানা মশারি ব্যবহার করতেন। এই তথ্যটি লিখেছেন পর্যটক-
(ক) ইবন বতুতা
(খ) মার্কো পোলো
(গ) অল-মাসুদি
(ঘ) অল-বিরুনি।
উত্তরঃ (খ) মার্কো পোলো ✓

৪৯। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীর পূজা করতেন, তা হল-
(ক) সিংহ
(খ) ঘোড়া
(গ) গরু
(ঘ) ষাঁড়।
উত্তরঃ (ঘ) ষাঁড়। ✓

৫০। মার্কো পোলো ভারতে কোন্ সাহিত্যকর্মের উপস্থিতি লক্ষ করেছেন?
(ক) হিন্দু ধর্মীয় কাব্য
(খ) তামিল সাহিত্য
(গ) আরবি ভাষায় রচিত সাহিত্য
(ঘ) সংস্কৃত সাহিত্য।
উত্তরঃ (গ) আরবি ভাষায় রচিত সাহিত্য ✓

৫১। মার্কো পোলোরা কবে ভেনিসে ফিরে যান?
(ক) ১২০০ খ্রিস্টাব্দে
(খ) ১২৫০ খ্রিস্টাব্দে
(গ) ১২৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩০২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১২৯৫ খ্রিস্টাব্দে ✓

৫২। মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-
(ক) ১৩০০ খ্রিস্টাব্দে
(খ) ১৩২৪ খ্রিস্টাব্দে
(গ) ১৩৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৫০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৩২৪ খ্রিস্টাব্দে ✓

৫৩। মার্কো পোলো কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
(ক) ভেনিসে
(খ) মিলানে
(গ) চিনে
(ঘ) ভারতে।
উত্তরঃ (ক) ভেনিসে ✓

৫৪। কত খ্রিস্টাব্দে ইবন বতুতা জন্মগ্রহণ করেন?
(ক) ১৩০০ খ্রিস্টাব্দে
(খ) ১৩০২ খ্রিস্টাব্দে
(গ) ১৩০৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩০৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৩০৪ খ্রিস্টাব্দে ✓

৫৫। ইবন বতুতা জন্মগ্রহণ করেন-
(ক) মরক্কোর তাঞ্জিয়ার শহরে
(খ) মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে
(গ) ইটালির ভেনিস শহরে
(ঘ) ফ্রান্সের আঁজু প্রদেশে।
উত্তরঃ (ক) মরক্কোর তাঞ্জিয়ার শহরে ✓

৫৬। ১৩৩২-৩৩ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশে যাত্রা শুরুর পূর্বে ইবন বতুতা তীর্থ করতে যান-
(ক) মক্কায়
(খ) জেরুজালেমে
(গ) লুম্বিনিতে
(ঘ) রোমে।
উত্তরঃ (ক) মক্কায় ✓

৫৭। ইবন বতুতা ভারতে আসেন-
(ক) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
(খ) খ্রিস্টীয় চর্তুদশ শতকে
(গ) খ্রিস্টীয় পঞ্চদশ শতকে
(ঘ) খ্রিস্টীয় ষষ্ঠ শতকে।
উত্তরঃ (খ) খ্রিস্টীয় চর্তুদশ শতকে ✓

৫৮। কাকে The Traveller of Islam বলে অভিহিত করা হয়?
(ক) অল-বিরুনিকে
(খ) মার্কো পোলোকে
(গ) অল-মাসুদিকে
(ঘ) ইবন বতুতাকে।
উত্তরঃ (ঘ) ইবন বতুতাকে। ✓

৫৯। ‘কিতাব-উল-রিহলা’ গ্রন্থের রচয়িতা হলেন-
(ক) ইবন বতুতা
(খ) অল-বিরুনি
(গ) আবদুর রজ্জাক
(ঘ) বার্নিয়ে।
উত্তরঃ (ক) ইবন বতুতা ✓

৬০। ইবন বতুতাও সম্ভবত নিজে তাঁর ভ্রমণবৃত্তান্তটি লেখেননি। তিনি তাঁর বোমাঞ্চকর অভিজ্ঞতা শোনান এবং তা লিপিবদ্ধ করেন-
(ক) রাস্টিসেলো
(খ) ইবন জুজাই
(গ) আবদুল্লাহ
(ঘ) মহম্মদ বিন তুঘলক।
উত্তরঃ (খ) ইবন জুজাই ✓

৬১। ইবন বতুতা কোন্ নদীকে ‘পানজ-আব’ (Panj Ab) নামে উল্লেখ করেছেন?
(ক) সিন্ধুনদকে
(খ) গঙ্গা নদীকে
(গ) সরস্বতী নদীকে
(ঘ) শোন নদীকে।
উত্তরঃ (ক) সিন্ধুনদকে ✓

৬২। ইবন বতুতার মতে, সিন্ধু দেশের রাজধানী ছিল-
(ক) মুলতান
(খ) পাঞ্জাব
(গ) অবোহর
(ঘ) দিল্লি।
উত্তরঃ (ক) মুলতান ✓

৬৩। ইবন বতুতা কোন্ সুলতানের আমলে ভারতে এসেছিলেন?
(ক) মহম্মদ বিন তুঘলক
(খ) মামুদ
(গ) আলাউদ্দিন খলজি
(ঘ) গিয়াসউদ্দিন বলবন।
উত্তরঃ (ক) মহম্মদ বিন তুঘলক ✓

৬৪। নিম্নে লিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সুলতান মহম্মদ বিন তুঘলক দিল্লির ‘কাজি’ বা বিচারক পদে নিযুক্ত করেন?
(ক) আসফ খান
(খ) ইবন বতুতা
(গ) মামুদ আলি বালিখ
(ঘ) দানিশমন্দ খান।
উত্তরঃ (খ) ইবন বতুতা

 

===========================

File Details :

PDF Name : পর্যটকদের দৃষ্টিতে ভারত

Size : 733 KB

No. of Pages : 8

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

 

আরও পড়ুন : বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
আঞ্চলিক শক্তির উত্থান প্রশ্ন উত্তর – ইতিহাস প্রথম অধ্যায় Class 8 | ancholik shoktir utthan question answer Click here
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা আলোচনা করো (Exclusive Answer) Click here
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি | The character and nature of the 1857 rebellion Click here
১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল | Attitude of educated Bengali society towards the Great Revolt of 1857 Click here

Leave a Comment