আগুন নাটকটিতে মোট কয়টি দৃশ্য আছে এবং নাটকের দৃশ্য পরিকল্পনায় নাট্যকারের মুনশিয়ানার পরিচয় দাও

আগুন নাটকটিতে মোট কয়টি দৃশ্য আছে এবং নাটকের দৃশ্য পরিকল্পনায় নাট্যকারের মুনশিয়ানার পরিচয় দাও

দৃশ্য সংখ্যা

বিজন ভট্টাচার্য রচিত ‘আগুন’ নাটকটিতে মোট পাঁচটি দৃশ্য আছে।

দৃশ্য কল্পনায় মুনশিয়ানা

‘আগুন’ নাটকের দৃশ্যগুলি একটির সঙ্গে অন্যটি আপাতভাবে সংযোগহীন হলেও নাট্যকার পরিকল্পিতভাবে সমাজের – ভিন্ন ভিন্ন অবস্থানের মানুষের জীনবযাপনচিত্র নাটকের এক-একটি দৃশ্যে -তুলে ধরেছেন। তেতাল্লিশের মন্বন্তরের অভিঘাত এদের সবার জীবনে – গভীর প্রভাব ফেলেছে। সবাই একই সমস্যার সম্মুখীন। সবার পেটে জ্বলছে – খিদের আগুন, সবার ঘরেই খাদ্যাভাব। আসলে, খিদে তো কোনো জাতি-ধর্ম-বর্ণ-বৃত্তি মানে না।

প্রথম দৃশ্যে দেখা যায়, হতদরিদ্র পরিবারের গৃহকর্তা অভুক্ত পেটে কাজের সন্ধানে বের হয়। আর তার স্ত্রী কলমি শাক, কলা, দাঁতনকাঠি বিক্রি করবে তারপর চাল কেনার লাইনে দাঁড়াবে। দ্বিতীয় দৃশ্যে, গরিব কৃষককে ৪ চৈতালি ফসলটুকু ভালোয় ভালোয় ঘরে তোলার আশায় বুক বাঁধতে দেখা যায়। স্ত্রীকে সে বলে আগেভাগে সবার প্রথমে গিয়ে চালের লাইনে দাঁড়াতে। নাহলে চাল পাওয়া দুষ্কর। তৃতীয় দৃশ্যে, শ্রমিককে ভুখা পেটে কারখানায় কাজে যেতে হয়। খাবার জোগাড় করতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি হয়। চতুর্থ দৃশ্যে মধ্যবিত্ত কেরানির পরিবারেও “চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। তাও আবার কয়লার অভাব।” এইসব শ্রেণির লোকেরা সবাই একত্রে এসে মিলিত হয় পঞ্চম দৃশ্যে-চালের লাইনে। আগের চারটি ধারাকে নাট্যকার চমৎকারভাবে মিশিয়ে দেন পঞ্চমে। প্রতিটি দৃশ্যের স্বতন্ত্র পারিবারিক ছবি, চরিত্রগুলির আচরণ, সংলাপ ও পরিবেশগত বৈশিষ্ট্য বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এইভাবে, আরও অনেক ছোটো ছোটো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দ্বারা দৃশ্য পরিকল্পনায় নাট্যকার মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন – আগুন নাটকের প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ MOCKT TEST ক্লাস 12 পর্ব ১ | Adorini Golper MCQ MOCK TEST Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রশ্ন উত্তর Class 11। প্রেমেন্দ্র মিত্র। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার। Class 11 Telenapota Abishkar Long Question Answer। WBCHSE Click here
ছুটি গল্পের প্রশ্ন উত্তর (রবীন্দ্রনাথ ঠাকুর) ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বাংলা Click here
বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন