বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর | Biral Probondho MCQ Class 11 Exclusive Answer

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে ‘বিড়াল’ প্রবন্ধ থেকে মোট 7 নম্বর আসবে। পরীক্ষায় এখান থেকে 7 টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। আজকের এই প্রশ্নোত্তর পর্বে ‘বিড়াল’ প্রবন্ধ থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন উত্তর তুলে ধরা হল।

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর | Biral Probondho MCQ Class

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর | Biral Probondho MCQ
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর | Biral Probondho MCQ

1. কমলাকান্ত বিড়ালকে পাঠার্থে কোন্ গ্রন্থ দিতে চেয়েছিলেন?
(ক) দি বাইবেল
(খ) দি কমিউনিস্ট ম্যানিফেস্টো
(গ) নিউমান ও পার্করের গ্রন্থ
(ঘ) মহাভারত
উঃ (গ) নিউমান ও পার্করের গ্রন্থ ✓

2. কমলাকান্ত বিড়ালকে কী উপদেশ দিয়েছিলেন?
(ক) দুশ্চিন্তা ত্যাগ করে ধর্মাচরণে মন দিতে
(খ) নিজের অধিকার বুঝে নিতে
(গ) কেউ খেতে না দিলে চুরি করতে
(ঘ) একমনে ধর্মগ্রন্থ পাঠ করতে
উঃ (ক) দুশ্চিন্তা ত্যাগ করে ধর্মাচরণে মন দিতে ✓

3. বক্তা কমলাকান্তকে কোথায় ধরা পড়ার কথা বলেছেন?
(ক) নসীরামবাবুর ভাণ্ডারঘরে
(খ) আফিমের দোকানে
(গ) আপন বাসভবনে
(ঘ) যত্রতত্র
উঃ (ক) নসীরামবাবুর ভাণ্ডারঘরে ✓

4. “আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব?”- বিড়ালের এই মন্তব্য কীসের ইঙ্গিত দেয়?
(ক) বিপ্লবের
(খ) বেঁচে থাকার দাবির
(গ) সমাজব্যবস্থা পরিবর্তনের
(ঘ) উক্ত সব ক-টি
উঃ (ঘ) উক্ত সব ক-টি ✓

5. “—ব্যতীত সমাজের উন্নতি নাই।”- কী ব্যতীত?
(ক) দরিদ্রের মুখে অন্ন জোটানো
(খ) সামাজিক ধনবৃদ্ধি
(গ) গণ বিপ্লবের জাগরণ
(ঘ) বুদ্ধিজীবীদের আত্মমগ্নতা
উঃ (খ) সামাজিক ধনবৃদ্ধি ✓

6. “আর আমাদিগের দশা দেখ-” বক্তা নিজেদের কোন্ দশার কথা বলেছে?
(ক) আহারাভাবে উদর কৃশ
(খ) অস্থি পরিদৃশ্যমান
(গ) দাঁত বাহির হইয়াছে এবং জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে
(ঘ) উক্ত সব-ক-টি
উঃ (ঘ) উক্ত সব-ক-টি ✓

7. বিড়াল তার কোন্ অবস্থা দেখে তাকে ঘৃণা করতে নিষেধ করেছে?
(ক) অস্থিচর্মসার দেহ
(খ) বিনত লাঙ্গুল
(গ) উদর কৃশ
(ঘ) কালো চামড়া
উঃ (ঘ) কালো চামড়া ✓

8. বিড়াল কোথায় কোথায় খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়ায়?
(ক) প্রাচীরে প্রাচীরে
(খ) প্রাঙ্গণে প্রাঙ্গণে
(গ) প্রাসাদে প্রাসাদে
(ঘ) উক্ত সব ক-টি
উঃ (ঘ) উক্ত সব ক-টি ✓

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

9. “তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে?”- এখানে ‘আমার’ বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে
(ক) বিড়ালকে
(খ) কমলাকান্তকে
(গ) দরিদ্রকে
(ঘ) ধনী ব্যক্তিদের
উঃ (গ) দরিদ্রকে ✓

10. ‘অধর্ম চোরের নহে’- প্রকৃত অধর্ম কার?
(ক) বুদ্ধিজীবীদের
(খ) বড়ো বড়ো সাধুদের
(গ) চোরের
(ঘ) কৃপণ ধনীর
উঃ (ঘ) কৃপণ ধনীর ✓

11. ‘বিজ্ঞ চতুষ্পদ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) একটি কুকুরকে
(খ) মঙ্গলা গাইকে
(গ) একটি বিড়ালকে
(ঘ) একটি শিয়ালকে
উঃ (গ) একটি বিড়ালকে ✓

12. বিড়াল কমলাকান্তকে কী বিচার করতে বলেছে?
(ক) দুধে প্রকৃতপক্ষে কমলাকান্তের অধিকার আছে কিনা!
(খ) সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মৎস্য ও মাংস সকলই কি মনুষ্যজাতি খাবে?
(গ) বিড়ালের কখনও অভুক্ত থাকার ইচ্ছে করে কিনা!
(ঘ) বিদ্যালয়ের সকল পাঠ কি জলাঞ্জলি গেল?
উঃ (খ) সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মৎস্য ও মাংস সকলই কি মনুষ্যজাতি খাবে? ✓

13. “তবে চিরাগত একটি প্রথা আছে যে,”- ‘চিরাগত প্রথা’-টি কী?
(ক) বিড়ালকে দুধ খাওয়ানো পুণ্যের কাজ
(খ) ক্ষুধার্ত বিড়ালকে খাদ্য দান করতে হয়
(গ) বিড়াল দুধ খেতে গেলে তাকে তাড়িয়ে দিতে হয়
(ঘ) বিড়াল মা ষষ্ঠীর বাহন বলে তাকে যত্ন করতে হয়
উঃ (গ) বিড়াল দুধ খেতে গেলে তাকে তাড়িয়ে দিতে হয় ✓

14. কমলাকান্তের মতে, দুধ প্রকৃতপক্ষে কার?
(ক) নসীরামবাবুর
(খ) মঙ্গলা গাইয়ের
(গ) প্রসন্ন গোয়ালিনীর
(ঘ) কমলাকান্তের
উঃ (খ) মঙ্গলা গাইয়ের ✓

15. কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিলেন?
(ক) খাটের উপর
(খ) চারপায়ীর উপর
(গ) পালঙ্কের উপর
(ঘ) আরামকেদারার উপর
উঃ (খ) চারপায়ীর উপর ✓

16. ‘কমলাকান্তের দপ্তর’-এর ‘বিড়াল’ প্রবন্ধটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) বঙ্গদর্শন
(খ) তত্ত্ববোধিনী
(গ) প্রচার পত্রিকা
(ঘ) সাধারণী পত্রিকা
উঃ (ক) বঙ্গদর্শন

17. বঙ্কিমচন্দ্র কবে ‘কমলাকান্তের দপ্তর’ রচনা করেন?
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
উঃ (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে ✓

18. কমলাকান্ত বিড়ালকে শেষ পর্যন্ত কী উপদেশ দিয়েছিলেন?
(ক) আর চুরি করিও না
(খ) তর্ক করিও না
(গ) অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না
(ঘ) অদ্য নিদ্রামগ্ন হইয়া যাও
উঃ (গ) অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না ✓

19. কমলাকান্ত বিড়ালকে কী দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন?
(ক) দুধ
(খ) ছানা
(গ) মাছ
(ঘ) মাংস
উঃ (খ) ছানা ✓

20. কমলাকান্ত বিড়ালকে দুশ্চিন্তা ছেড়ে কীসে মন দিতে বলেছেন?
(ক) পড়াশোনায়
(খ) উপার্জনে
(গ) ধর্মাচরণে
(ঘ) দেবভক্তিতে
উঃ (গ) ধর্মাচরণে ✓

21. কমলাকান্ত বিড়ালটিকে মারার জন্য কী তুলেছিলেন?
(ক) তরবারি
(খ) লোহার দণ্ড
(গ) ইস্টক খণ্ড
(ঘ) লাঠি
উঃ (ঘ) লাঠি ✓

22. কমলাকান্ত তিন দিন উপবাস করলে কার ভাণ্ডারঘরে ধরা পড়ার সম্ভাবনা ছিল?
(ক) প্রসন্ন গোয়ালিনীর
(খ) স্বয়ং নিজের
(গ) নসীরামবাবুর
(ঘ) জনৈক প্রতিবেশীর
উঃ (গ) নসীরামবাবুর ✓

23. বিড়াল প্রবন্ধে বিড়াল কোন্ শ্রেণির প্রতিনিধি?
(ক) সর্বহারা শ্রেণির
(খ) পুঁজিপতি শ্রেণির
(গ) মধ্যবিত্ত শ্রেণির
(ঘ) শিক্ষিত শ্রেণির
উঃ (ক) সর্বহারা শ্রেণির ✓

24. বিড়ালের মতে, সমাজের ধনবৃদ্ধির অর্থ
(ক) দরিদ্রকে বড়োলোক করে দেওয়া
(খ) দরিদ্রকে শোষণ করা
(গ) ধনীকে দানবীর করে তোলা
(ঘ) ধনীর ধনবৃদ্ধি ঘটানো
উঃ (ঘ) ধনীর ধনবৃদ্ধি ঘটানো ✓

25. বিড়াল কমলাকান্তকে কী বলে সম্মান করেছে?
(ক) দূরদর্শী
(খ) অপরিণামদর্শী
(গ) দানবীর
(ঘ) ন্যায়বাগিশ
উঃ (ক) দূরদর্শী ✓

26. চোরের দণ্ড থাকলেও কীসের দণ্ড নেই?
(ক) অপমানের
(খ) নির্দয়তার
(গ) লাঞ্ছনার
(ঘ) মিথ্যা কথা বলার
উঃ (খ) নির্দয়তার ✓

27. বিড়ালের কীসে অধিকার আছে?
(ক) কমলাকান্তের দুধে
(খ) এঁটো মাছের কাঁটায়
(গ) এ পৃথিবীর মৎস্য-মাংসে
(ঘ) কমলাকান্তের অর্থে
উঃ (গ) এ পৃথিবীর মৎস্য-মাংসে ✓

28. বিড়াল কী দেখে কমলাকান্তকে ঘৃণা করতে নিষেধ করেছে?
(ক) তার অনিন্দ্যকান্তি রূপ দেখে
(খ) তার কালো চামড়া দেখে
(গ) তার খাই-খাই স্বভাব দেখে
(ঘ) তার চুরির অভ্যাস দেখে
উঃ (খ) তার কালো চামড়া দেখে ✓

29. “অনেক মার্জার কবি হইয়া পড়ে।”- কী দেখে?
(ক) গৃহ মার্জারের রূপ দেখে
(খ) প্রাকৃতিক সৌন্দর্য দেখে
(গ) মনিবের বৈভব দেখে
(ঘ) দুস্থের কষ্ট দেখে
উঃ (ক) গৃহ মার্জারের রূপ দেখে ✓

30. বিড়াল কোথায় ‘মেও মেও’ করে বেড়ায়?
(ক) রাস্তায় রাস্তায়
(খ) রান্নাঘরে
(গ) আবর্জনার স্তূপে
(ঘ) প্রাচীরে প্রাচীরে
উঃ (ঘ) প্রাচীরে প্রাচীরে ✓

31. কেউ বিড়ালকে কী ফেলে দেয় না?
(ক) মাছের টুকরো
(খ) মাছের কাঁটা
(গ) মাছের আঁশ
(ঘ) মাছ ভাজা
উঃ (খ) মাছের কাঁটা ✓

32. চোরের দণ্ড হলেও কাদের দণ্ড হয় না?
(ক) কৃপণ ধনীর
(খ) বিচারকের
(গ) পুলিশের
(ঘ) কমলাকান্তের
উঃ (ক) কৃপণ ধনীর ✓

33. চোর দোষী বটে, কিন্তু তার অপেক্ষা শত গুণে দোষী
(ক) কৃপণ ধনী
(খ) পুলিশ
(গ) মোক্তারগণ
(ঘ) সমাজব্যবস্থা
উঃ (ক) কৃপণ ধনী ✓

34. ‘আমি তোমার ধর্মের সহায়।’- ‘আমি’ কে?
(ক) স্বয়ং কমলাকান্ত
(খ) প্রসন্ন গোয়ালিনী
(গ) বিড়ালটি
(ঘ) নসীরামবাবু
উঃ (গ) বিড়ালটি ✓

35. কমলাকান্তের দুগ্ধটুকু পান করে বিড়ালের যা হয়েছে
(ক) উপকার
(খ) ক্ষতি
(গ) অস্বস্তি
(ঘ) আনন্দ
উঃ (ক) উপকার ✓

36. বিড়ালের মতে ধর্ম কী?
(ক) ঈশ্বরের উপাসনা করা
(খ) মন্দির প্রতিষ্ঠা করা
(গ) পরোপকার করা
(ঘ) সত্য কথা বলা
উঃ (গ) পরোপকার করা ✓

37. বিড়াল কমলাকান্তকে কীসের জন্য আবেদন করেছে?
(ক) দয়ার জন্য
(খ) স্নেহের জন্য
(গ) ভালোবাসার জন্য
(ঘ) বিচারের জন্য
উঃ (ঘ) বিচারের জন্য ✓

38. “মার্জারী কমলাকান্তকে চিনিত;”- কমলাকান্ত কীভাবে এটা বুঝেছেন?
(ক) বিড়ালটি ছুটে পালাল
(খ) বিড়ালটি হাই তুলে ‘মেও’ শব্দ করল
(গ) বিড়ালটি কমলাকান্তের গা ঘেঁসে এল
(ঘ) বিড়ালটি কোনো প্রতিক্রিয়া দেখাল না
উঃ (খ) বিড়ালটি হাই তুলে ‘মেও’ শব্দ করল ✓

39. কমলাকান্তের মতে, দুধ
(ক) প্রসন্ন গোয়ালিনীর নয়
(খ) কমলাকান্তের বাপের নয়
(গ) নসীরামবাবুর আত্মীয়ের নয়
(ঘ) নেপোলিয়নের নয়
উঃ (খ) কমলাকান্তের বাপের নয় ✓

40. প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধ আত্মসাৎ করেছিল
(ক) কমলাকান্ত নিজে
(খ) ডিউক
(গ) একটি বিড়াল
(ঘ) একটি সারমেয়
উঃ (গ) একটি বিড়াল ✓

41. কে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল?
(ক) নসীরামবাবু
(খ) ডিউক
(গ) এক জনৈক আত্মীয় বন্ধু
(ঘ) প্রসন্ন গোয়ালিনী
উঃ (ঘ) প্রসন্ন গোয়ালিনী ✓

42. কমলাকান্ত কাকে নেপোলিয়ন বলে কল্পনা করেছিলেন?
(ক) নিজেকে
(খ) নসীরামবাবুকে
(গ) প্রসন্ন গোয়ালিনীকে
(ঘ) বিড়ালটিকে
উঃ (ক) নিজেকে ✓

43. কমলাকান্ত মনে করেছিলেন বিড়ালত্ব পেয়েছে
(ক) স্বয়ং তিনি
(খ) নেপোলিয়ন
(গ) ওয়েলিংটন
(ঘ) ডিউক
উঃ (গ) ওয়েলিংটন ✓

44. খাটিয়ার উপর শুয়ে কমলাকান্ত ঝিমোচ্ছিলেন কারণ
(ক) তার ঘুম পেয়েছিল
(খ) তার হাতে কোনো কাজ ছিল না
(গ) তিনি নেশাগ্রস্ত ছিলেন
(ঘ) রাত্রি গভীর হয়েছিল
উঃ (গ) তিনি নেশাগ্রস্ত ছিলেন ✓

45. বিড়ালটি যখন প্রবেশ করেছিল তখন কমলাকান্ত ছিলেন
(ক) চারপায়ীর উপর
(খ) খাটের উপর
(গ) মাদুরের উপর
(ঘ) পালঙ্কের উপর
উঃ (ক) চারপায়ীর উপর ✓

46. বিড়ালটি প্রবেশ করেছিল কমলাকান্তের
(ক) রান্নাঘরে
(খ) ঠাকুরঘরে
(গ) বৈঠকখানায়
(ঘ) শোওয়ার ঘরে
উঃ (ঘ) শোওয়ার ঘরে ✓

আরও পড়ুন – পুঁইমাচা গল্পের MCQ

আরও পড়ুন প্রয়োজনে
তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রশ্ন উত্তর Class 11। প্রেমেন্দ্র মিত্র। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার। Class 11 Telenapota Abishkar Long Question Answer। WBCHSE Click here
ছুটি গল্পের প্রশ্ন উত্তর (রবীন্দ্রনাথ ঠাকুর) ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বাংলা Click here
বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা Click here
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Adorini Golper MCQ Class 12 Third Semester Bangla Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন