থর্নডাইক (Thorndike)-এর শিখনতত্ত্বের গৌণ সূত্রগুলি লেখো
থর্নডাইকের শিখনতত্ত্বের গৌণ সূত্র
থর্নডাইকের শিখন তত্ত্বে গৌণ সূত্র হল 5 টি। যথা-
(1) বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র (Law of Multiple Response): উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগস্থাপনের পূর্বে প্রাণী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে থাকে। এর মধ্যে থেকে সঠিক প্রক্রিয়া বেছে নেওয়াই হল শিখন। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করার ক্ষমতা যার যত বেশি হবে ততই তার শিখন-এর সম্ভাবনা বৃদ্ধি পাবে।
(2) মানসিক প্রস্তুতির সূত্র (Law of Mental Readiness): শিখন-এর জন্য চাই মানসিক প্রস্তুতি। উপযুক্ত মানসিক প্রস্তুতি না হলে শিখন সার্থক হয় না।
(3) আংশিক প্রতিক্রিয়ার সূত্র (Law of Partial Activity): শিখন-এর জন্য সামগ্রিক প্রত্যক্ষণ না হলেও হয়। সমগ্র অংশকে ছোটো ছোটো অংশে ভাগ করে প্রতিটি অংশের প্রতি বিশেষ প্রতিক্রিয়া করলেই শিখন সম্ভব হয়।
(4) সাদৃশ্যের সূত্র (Law of Analogy): নতুন কোনো অবস্থার সম্মুখীন হলে আমরা পূর্বের কোনো অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বের করার প্রচেষ্টা করি এবং সেভাবেই প্রতিক্রিয়া করি।
(5) অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র (Law of Association Shifting):
কোনো উদ্দীপকের সঙ্গে স্বাভাবিকভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়াকে অন্য উদ্দীপকের সঙ্গেও সংযোজন করা যেতে পারে। যেমন তেঁতুল খেলে জিভে জল (লালাক্ষরণ) আসে। পরবর্তীতে তেঁতুল দেখলেই জিভে জল আসে।
আরও পড়ুন –
১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো
৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো
৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো
৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়
৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো
৯। থর্নডাইকের ফললাভের সূত্রটি উল্লেখ করে শ্রেণিকক্ষে তার প্রয়োেগ আলোচনা করো