থর্নডাইক (Thorndike)-এর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলি কী কী
থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল
নিজের প্রচেষ্টায় ভুল প্রতিক্রিয়াগুলিকে বর্জন করে নির্ভুল প্রতিক্রিয়াগুলিকে গ্রহণ করার মাধ্যমে যে শিখন হয়, তাকে থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলেছেন।
থর্নডাইকের শিখনের প্রাথমিক সূত্র
থর্নডাইকের শিখনতত্ত্বের প্রাথমিক সূত্রগুলিকে ও ভাগে ভাগ করা যায়। যথা-
(1) ফললাভের সূত্র (Law of Effect): উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোজনের ফল যদি সুখকর । তৃপ্তিদায়ক হয়, তবে সংযোজন দৃঢ় হয়। আর যদি ফল অসুখকর / বিরক্তিকর হয়, তবে সংযোজন দুর্বল হবে এবং ক্রমশ বিলুপ্ত হবে।
(2) অনুশীলনের সূত্র (Law of Exercise): একটি উদ্দীপকের সঙ্গে অন্য একটি প্রতিক্রিয়াকে যদি বারবার সংযোগ করা হয় অর্থাৎ অনুশীলন করা হয়, তাহলে সংযোগ দৃঢ় হয়। যদি বহুদিন সংযোগস্থাপন না হয় অর্থাৎ যদি অনুশীলন বন্ধ হয়, তবে সংযোগ শিথিল হয়।
(3) প্রস্তুতির সূত্র (Law of Readiness): কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগস্থাপনের জন্য দৈহিক ও মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন। তাই যে কাজ করতে শিক্ষার্থী দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত, সেই কাজে তার তৃপ্তি আসে, আর যদি প্রস্তুত না থাকে তাহলে বিরক্তি আসে। এটিই হল থর্নডাইকের প্রস্তুতির সূত্র।
আরও পড়ুন –
১।শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো
৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো
৫। শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়
৭। আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো