সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

সমস্যা সমাধান

 বিভিন্ন কারণে মানবজীবনে নানারকম চাহিদার সৃষ্টি হয়। এই চাহিদা পরিতৃপ্তির কারণে প্রাণী বিভিন্ন রকমের সম্ভাব্য আচরণ বা প্রতিক্রিয়া করতে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার – ক্ষেত্রে প্রাণী নানারকম বাধার সম্মুখীন হয়। এই বাধাকে সমস্যা বলে।  প্রাণী যখন সঠিক আচরণটি করতে পারে, তখনই সমস্যার সমাধান হয়। এই প্রকার শিখনকে সমস্যাসমাধানমূলক শিখন বলে। যেমন – থর্নডাইকের পরীক্ষায় পাল বক্সের মধ্যে থাকা ক্ষুধার্ত বিড়ালটি বাইরে  রাখা মাছটি পেতে চেয়েছিল কিন্তু পাল বক্সের বন্ধ দরজা তার কাছে বাধার সৃষ্টি করছিল। এরূপ অবস্থায় বিড়ালটি নানান প্রতিক্রিয়া করে  একসময় বক্সের দরজা খুলে ফ্যালে ও মাছটি খেয়ে নেয়, অর্থাৎ সে  সমস্যাটির সমাধান করে।

সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি 

(1)চাহিদানির্ভর প্রক্রিয়া: সমস্যাসমাধানমূলক শিখন পদ্ধতি মূলত চাহিদানির্ভর প্রক্রিয়া। শিক্ষার্থীর মধ্যে যদি চাহিদা না থাকে, তবে কোনোপ্রকার সমস্যা তৈরি হবে না। ফলে শিখন সম্ভব হবে না।

(2) তিনটি বিষয়যুক্ত প্রক্রিয়া: সমস্যাসমাধানমূলক শিখন পদ্ধতিতে যুক্ত তিনটি বিষয় হল- লক্ষ্যবস্তুর মধ্যে চাহিদা, কাঙ্ক্ষিত বা লক্ষ্যবস্তু, চাহিদা ও বাধা। 

(3) সর্বোচ্চ স্তরের শিখন প্রক্রিয়া: অনেক মনোবিজ্ঞানীর মতে, এই শিখন প্রক্রিয়া সর্বোচ্চ স্তরের শিখন প্রক্রিয়া। কারণ এর জন্য পূর্ব অভিজ্ঞতা ও অনুবর্তনের প্রয়োজন হয় না। পাজামাধান

(4) আবিষ্কারমূলক প্রক্রিয়া: সমস্যাসমাধানমূলক শিখন পদ্ধতিকে আবিষ্কারমূলক প্রক্রিয়াও বলে। কারণ এখানে অর্জিত অভিজ্ঞতাগুলির পুনর্বিন্যাস করে কমবেশি নতুন কিছু আবিষ্কার করতে হয়।

আরও পড়ুন – 

১। শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন