শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়

শিশুর শিখনে সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য কী? থর্নডাইকের শিখনের তত্ত্বটি কোথায় প্রকাশিত হয়?

সমস্যাসমাধানমূলক শিখনের তাৎপর্য

সমস্যাসমাধানমূলক শিখনের (প্রচেষ্টা ও ভুলের শিখন এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন) তাৎপর্যগুলি হল-

(1) শিক্ষক কোনো সমস্যার সমগ্রটি প্রথমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে তারপর তাকে ছোটো ছোটো অংশে বিশ্লেষণ করে তার ব্যাখ্যা করবেন।

(2) শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকা বিষয়বস্তুকে দৈনন্দিন জীবন-পরিবেশের সঙ্গে সংযুক্ত করে উপস্থাপন করবেন।

(3)শিক্ষার্থীরা অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে ত্যাগ করে প্রাসঙ্গিক বিষয়গুলিকে সাজিয়ে সূত্র গঠন করে সমস্যাসমাধানের দিকে এগোবে।

(4) সমগ্র অংশটির খন্ডাংশগুলি স্থাপনের মাধ্যমে সমস্যাসমাধান সম্ভব হয়। তার ফলে অন্তর্দৃষ্টি জাগ্রত হয়।

(5) মাঝে মাঝে শিক্ষার্থীদের উপর শক্তিদায়ক উদ্দীপক প্রয়োগের মাধ্যমে সমস্যাসমাধানের উদ্যম তৈরি হয়।

(6) শিখনলব্ধ জ্ঞানকে অনুশীলনের মাধ্যমে জীবন-পরিবেশে প্রয়োগের মাধ্যমে সমস্যাসমাধান সম্ভব হয়।

(7) কোনো বিষয় পাঠদানের পূর্বে পাঠ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করে শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি তৈরি করা হয়।

(৪) পূর্বে শেখা পাঠের সঙ্গে বর্তমান পাঠের কী সাদৃশ্য রয়েছে, তা সম্বন্ধ স্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে।

(9) যে-কোনো সমস্যা শিক্ষার্থীরা যাতে নিজে সমাধানের চেষ্টা করে এবং তার নিজের ভুল হলে তা বুঝতে পেরে সংশোধনের জন্য আচরণ পরিবর্তন করতে পারে, সমস্যাসমাধানমূলক শিখনে তা সম্ভব।

(10) যেসকল ক্ষেত্রে শিখনলব্ধ ফলাফল তৃপ্তিদায়ক হয়, সেই সকল সমস্যাসমাধানমূলক শিখন স্থায়ী হয়।

থর্নডাইকের শিখনতত্ত্বের প্রকাশ

আমেরিকান মনোবিদ থর্নডাইক (EL Thorndike) 1899 সালে Animal Intelligence নামক গ্রন্থে তাঁর শিখন সংক্রান্ত তত্ত্বের প্রকাশ করেন।

আরও পড়ুন – 

১। শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

২। শিখন কৌশল কী? বিভিন্ন শিখন কৌশলগুলি সংক্ষেপে লেখো

৩। সমস্যাসমাধান বলতে কী বোঝো? সমস্যাসমাধানমূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো

৪। সমস্যাসমাধানের পর্যায়গুলি লেখো

● একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমিস্টারের সাজেশন ই-বুক (PDF) কিনতে হলে নীচে ডানদিকে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
● বাছাই করা কমন অতি সম্ভাব্য প্রশ্নোত্তরের সেরা সংকলন।
● প্রতিটি বিষয়ের সাজেশন ই-বুকের দাম মাত্র ২০ টাকা।

Leave a Comment