শিক্ষাক্ষেত্রে রামমোহন রায় কী কী পরিবর্তন চেয়েছিলেন

শিক্ষাক্ষেত্রে রামমোহন রায় কী কী পরিবর্তন চেয়েছিলেন

শিক্ষাক্ষেত্রে রামমোহন রায় কী কী পরিবর্তন চেয়েছিলেন
শিক্ষাক্ষেত্রে রামমোহন রায় কী কী পরিবর্তন চেয়েছিলেন

ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সপক্ষে প্রধান প্রবক্তা ছিলেন রামমোহন রায়। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়, সেই বিশেষ সন্ধিক্ষণে রামমোহনের আবির্ভাব হয়। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য বিজ্ঞানসম্মত শিক্ষাপ্রসার লাভ করলে তাদের ভেতর থেকে অশিক্ষা ও কুসংস্কার দূর করা যাবে।

(1) ইংরেজি মাধ্যমে শিক্ষা

 রামমোহন রায় ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন মিশনারিদের শিক্ষাপ্রচার প্রয়াসে ইতিমধ্যে মধ্যবিত্ত শ্রেণির ভারতীয়দের কাছে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জনপ্রিয়তার জন্য বেশকিছু ভারতীয় জনগণ ইংরেজি শিক্ষার দাবি জানিয়েছিলেন।

(2) পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের অনুশীলন

রামমোহন রায় মনে করেছিলেন পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান শিক্ষার জন্য ইংরেজি ভাষার একটি অবদান আছে। পাশ্চাত্য সাহিত্য-দর্শন-বিজ্ঞান অনুশীলন করলে সাধারণভাবে ভারতীয়দের মানসিকতার উন্নতি ঘটবে। ফলে সতীদাহ প্রথার মতো অন্ধ কুসংস্কারগুলি দূর করা সম্ভব হবে।

(3) ইংরেজি ভাষার প্রভাবে ভারতীয় সংস্কৃতির চর্চা

ভারতীয় প্রাচীন শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে রামমোহন রায়ের ছিল অগাধ পাণ্ডিত্য। ভারতীয়রা ইংরেজি ভাষা গ্রহণ করলে তাদের পক্ষে ভারতীয় সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরা সহজ হবে। ভারতীয়রা নিজেদের সংস্কৃতিকে বিশ্বের সামনে প্রকাশ করে নতুন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।

(4) বিজ্ঞান-সচেতনতা

রামমোহন রায় বিশ্বাস করতেন বিজ্ঞান শিক্ষাপ্রসার লাভ করলে কুসংস্কার দূর হবে এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষার ফলে ভারতবর্ষও ইউরোপের উন্নত দেশগুলির মতো প্রগতির পথে এগিয়ে যেতে পারবে। রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর লর্ড আমহার্স্টকে চিঠিতে দাবি করেছিলেন উদার পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রবর্তনের সঙ্গে গণিত জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান, রসায়ন, শারীরিক সংস্থান ইত্যাদি কার্যকর বিদ্যাশিক্ষার ব্যবস্থা করতে হবে। এই বিজ্ঞান- সচেতনতাই দেশ থেকে কুসংস্কারের অন্ধকার দূর করার একমাত্র উপায়। রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা তথা ইংরেজি শিক্ষার সমর্থন করেছিলেন কিন্তু তাঁকে অনুকরণ করতে বলেননি ভারতীয় সংস্কৃতির রূপান্তর ঘটাতে চেয়েছিলেন। ভারতীয় মূল্যবোধকে কখনোই বিসর্জন দিতে বলেননি। এই কারণে রামমোহনের নেতৃত্বে ইংরেজি শিক্ষার স্বপক্ষে যে আন্দোলন গড়ে উঠেছিল তাকে বলা হয় সমন্বয়পন্থী আন্দোলন।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন