লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি ব্যক্ত করো

লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি ব্যক্ত করো

লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি ব্যক্ত করো
লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি ব্যক্ত করো

লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সুপারিশসমূহ

(1) প্রাথমিক শিক্ষা সম্পর্কিত : 

  • দেশের শিক্ষার জন্য সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ করবে, তার বেশিরভাগ অংশ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করা হবে।
  • পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি বিদ্যালয়গুলিকে অনুদান প্রদানের নীতি বর্জন করতে হবে।
  • প্রাথমিক স্তরে শিক্ষার একমাত্র মাধ্যম হবে মাতৃভাষা।
  • গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে প্রাথমিক শিক্ষার পাঠক্রমকে পৃথকভাবে রচনা করা হবে।
  • প্রাথমিক শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

(2) মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত :

  • কার্জন বলেছিলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যালয় স্তরে কঠোর হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা অনেক কম হবে। তাই মাধ্যমিক স্তরে কঠোর নিয়মকানুনের কথা বলা হয়।
  • কোনো বিদ্যালয় সরকারি অনুমোদন না পেলে সেই বিদ্যালয়কে স্বীকৃত বিদ্যালয় বলে গণ্য করা হবে না।
  • স্বীকৃত বিদ্যালয়গুলিই কেবলমাত্র প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্র ভরতি করতে পারবে।
  • বিদ্যালয়গুলিতে সরকারি পরিদর্শন চালু থাকবে।
  • বিদ্যালয়গুলিতে ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করে বহুমুখী পাঠক্রম চালু করতে হবে।

(3) বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত :

  • বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ এবং গবেষণা ও ছাত্রাবাস পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি বিস্তৃত করতে হবে।
  • সেনেটের সদস্য সংখ্যা সীমাবদ্ধ করা হবে।
  • কলিকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলিতে 20 জন এবং পাঞ্জাব ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে 15 জন করে ‘Fellow’ নেওয়া হবে।
  • কলেজ পরিদর্শন ও অনুমোদন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।
  • বিশ্ববিদ্যালয়ের কর্মকাল নির্ধারণের ক্ষমতা সপারিষদ বড়োলাটের উপর অর্পিত হয়।

(4) বৃত্তিশিক্ষা সংক্রান্ত :

  • বিভিন্ন বৃত্তিতে শিক্ষাদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
  • কৃষিবিদ্যা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
  • বিদেশে উচ্চতর কারিগরি শিক্ষা অর্জনের জন্য বৃত্তিদানের ব্যবস্থা করা হয়।
  • চারুকলা ও শিল্পকলার প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

(5) নারীশিক্ষা সংক্রান্ত :

  • নারীশিক্ষার জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
  • নারীশিক্ষার প্রসারে পৃথক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
  • বিদ্যালয়গুলিতে শিক্ষিকা নিয়োগের জন্য বিশেষ উদ্যোগ গৃহীত হয়।
  • বিদ্যালয় পরিদর্শনের জন্য মহিলা পরিদর্শক নিয়োগকে জোর দেওয়া হয়।

(6) শিক্ষক-শিক্ষণ সংক্রান্ত :

  • শিক্ষকদের জন্য শিক্ষক-শিক্ষণ কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
  • শিক্ষিকাদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো ও পৃথক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন