প্রারম্ভিক বাল্য বলতে কী বোঝায়? প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্যগুলি ‘কী? প্রারম্ভিক বাল্যের চাহিদাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো

প্রারম্ভিক বাল্য বলতে কী বোঝায়? প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্যগুলি ‘কী? প্রারম্ভিক বাল্যের চাহিদাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো

প্রারম্ভিক বাল্যকাল

সাধারণত ছয় থেকে আট বছর বয়স পর্যন্ত কালকে প্রারম্ভিক বাল্যকাল বলে। শিক্ষাগত দিক দিয়ে এটি নিম্ন প্রাথমিক বা Lower primary stage। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠরত শিশুরা প্রারম্ভিক বাল্যকালের অন্তর্ভুক্ত।

প্রারম্ভিক বাল্যকালের বৈশিষ্ট্য

(1) দৈহিক বৈশিষ্ট্য: এই স্তরে শিশুরা দু-থেকে তিন ইঞ্চি বাড়ে। ওজনের দিক দিয়ে গড় বৃদ্ধির হার তিন থেকে ছয় পাউন্ডের মধ্যে থাকে। তবে ব্যক্তিবিশেষে পার্থক্য লক্ষ করা যায়।

(2) মানসিক বৈশিষ্ট্য: মানসিক বিকাশের দিক দিয়ে যথেষ্ট উন্নত থাকে। স্মৃতিশক্তি এইসময় প্রখর থাকে। মনোযোগের পরিসর কম থাকে, স্থান, কাল, সম্পর্কে এরা খুবই অপরিণত থাকে।

(3) প্রাক্ষোভিক বৈশিষ্ট্য: এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে ভয়ের প্রক্ষোভ থাকে। যেমন-ভূতের ভয়, অন্ধকারের ভয়, এমনকি বিদ্যুৎ চমকালেও ভয় পায়। অনেকসময় স্নেহের অভাববোধ থেকেও ভয় পায়। যৌনচেতনা এই স্তরে সুপ্ত অবস্থায় থাকে। ফ্রয়েড একে বলেছেন সুপ্তকাম অবস্থা।

(4) সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য: পরিবারের গণ্ডি কাটিয়ে শিশু বৃহত্তর সমাজে প্রবেশ করে। বাবা-মায়ের মতামতের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দেয়।

প্রারম্ভিক বাল্যকালের চাহিদা 

(1) দৈহিক চাহিদা:

  • খাদ্যের চাহিদা: এইসময় শিশুরা পছন্দের খাবার খেতে আগ্রহ প্রকাশ করে।
  • চলনের চাহিদা: এরা কোনো-না-কোনো আত্মসঞ্চালনমূলক কাজে নিজেদের ব্যস্ত রাখে।
  • পুনরাবৃত্তির চাহিদা: তুলনামূলকভাবে কম হলেও এই বয়সে শিশুরা একই কাজ বারবার করে আনন্দ পায়। তবে এই বয়সে পুনরাবৃত্তির চাহিদা দৈহিক ক্ষেত্র থেকে মানসিক পর্যায়ে উন্নীত হয়।
  • ঘুমের চাহিদা: প্রারম্ভিক বাল্যকালে ঘুমের চাহিদাও প্রকট থাকে।

(2) মানসিক চাহিদা :

  • অভিজ্ঞতার চাহিদা : বাল্যকালের এই পর্যায়ে শিশুদের মধ্যে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ লক্ষ করা যায়। শিশুরা জীবনের উপযোগী বিভিন্ন কাজের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে থাকে।
  •  অনুসন্ধানের চাহিদা: এই বয়সের ছেলেমেয়েরা কৌতূহলের বশবর্তী হয়ে সকল অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে অনুসন্ধানে লিপ্ত হয়।
  • অনুকরণের চাহিদা: বড়োদের অনুসরণ করে তারা তাদের অনুকরণের চাহিদা পরিতৃপ্ত করে।
  • নিরাপত্তার চাহিদা: নিরাপত্তার চাহিদা তীব্র হয় এই বয়সে। এরা চায় প্রত্যেকে তাদের সমস্যাগুলি উপলব্ধি করুক। প্রারম্ভিক বাল্যকালের অন্যান্য মানসিক চাহিদাগুলি হল-
  •  আত্মপ্রকাশের চাহিদা: এই চাহিদার দরুন তাদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা জন্মায়, তারা ছবি আঁকা ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চায়।।
  •  কল্পনার চাহিদা: এরা নতুন নতুন গল্প, রূপকথার কাহিনি শুনতে। ভালোবাসে।

(3) সামাজিক চাহিদা :

  • দলবদ্ধ হওয়ার চাহিদা: এই বয়সের শিশুরা বন্ধুবান্ধবদের নিয়ে ছোটো ছোটো দল গঠন করে থাকতে পছন্দ করে।
  • সহযোগিতার চাহিদা: শৈশবের আত্মকেন্দ্রিকতা কাটিয়ে এরা পরস্পর পরস্পরের সহযোগী হিসেবে থাকতে পছন্দ করে।
  • সমবেদনার চাহিদা: এই বয়সের শিশুরা সর্বদা সমবেদনা পেতে চায় এবং বিপদগ্রস্তদের সমবেদনা জানাতে আগ্রহী হয়।
  • প্রতিদ্বন্দ্বিতার চাহিদা: নিজেকে প্রমাণ করার জন্য এবং বড়োদের দৃষ্টি আকর্ষণের জন্য এরা অনেকসময় পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়।

সামাজিক সমর্থনের চাহিদা: এরা চায় সমস্ত কাজে বড়োরা এবং সমবয়সিরা তাদের সমর্থন করুক।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন – মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতিসমূহ প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন