জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো

জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো

জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো
জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো

যে শিক্ষাব্যবস্থা জাতীয় লক্ষ্যগুলিতে উপনীত হতে পারে তাকেই বলে জাতীয় শিক্ষা। ইংরেজ শাসিত ভারতে বিংশ শতাব্দীর প্রারম্ভে যে সংঘবদ্ধ জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল, তার মূল কারণ হল- শিক্ষা সম্পর্ক গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 1835 সালে যে শিক্ষা শুরু হয়েছিল তার সঙ্গে জাতীয় লক্ষ্য ও উদ্দেশ্যের কোনো সম্পর্ক ছিল না। শিক্ষা ছিল ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী ও আমলা নিয়ন্ত্রিত। নিম্নে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করা হল-

জাতীয় শিক্ষা আন্দোলনের কারণসমূহ

জাতীয় শিক্ষা আন্দোলন বিভিন্ন কারণে সংঘটিত হয়েছিল। এর মূল কারণগুলি হল-

(1) ভারতবিরোধী শিক্ষা : ইংরেজি শিক্ষা ছিল ভারতবিরোধী ও অগণতান্ত্রিক। তাই জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

(2) ইংরেজি শিক্ষার জুটি: সেই সময়ে ইংরেজি শিক্ষা মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাই ইংরেজি শিক্ষা যে শুধু ইংরেজদের স্বার্থের দেওয়া হচ্ছে তা জনসাধারণ বুঝতেও পেরেছিল।

(3) সাধারণ মানুষ বঞ্চিত শিক্ষা: এই ইংরেজি শিক্ষার সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগাযোগ ছিল না। তাই সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়।

(4) শিক্ষা প্রশাসন: এই শিক্ষা প্রশাসন ছিল পুরোপুরি আমলাদের হাতে। আমলারাই শিক্ষা নিয়ন্ত্রণ করত। তাই সাধারণ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয়।

(5) ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী: এই শিক্ষার সঙ্গে ভারতীয় শিক্ষার কোনো ঐতিহ্য ও মিল ছিল না। তাই এই শিক্ষা অবহেলিত হয়েছিল।

(6) শিক্ষার বিষয়বস্তু: এই শিক্ষার বিষয়বস্তু ছিল সংকীর্ণ, তাত্ত্বিক, পুস্তককেন্দ্রিক এবং অনেক ক্ষেত্রে অবাস্তব। 

(7) চাহিদা: ইংরেজি শিক্ষা ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা ও চাহিদা, প্রয়োজন কিছুই মেটাতে পারেনি, তাই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

(৪) লর্ড কার্জনের শিক্ষানীতি: লর্ড কার্জনের বিজাতীয় শিক্ষানীতি ভারতীয়দের সহযোগিতা ও সহানুভূতি অর্জন করতে পারেনি এবং ফলস্বরূপ ধীরে ধীরে জাতীয় শিক্ষা আন্দোলনের দিকে পরিস্থিতি অগ্রসর হয়।

(9) কংগ্রেস নীতি: কংগ্রেসের চারিত্রিক পরিবর্তন অর্থাৎ নরমপন্থী থেকে চরমপন্থীতে পরিবর্তনের ফলে আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছিল।

(10) শিক্ষার মাধ্যম: শিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় মাতৃভাষার কোনো গুরুত্ব ছিল না। মাতৃভাষা অবহেলিত হওয়ার কারণে জনগণের মনে ক্ষোভ জন্মায়।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন