উডের ডেসপ্যাচ- কে কি ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা যায়? ব্যাখ্যা করো

উডের ডেসপ্যাচ- কে কি ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা যায়? ব্যাখ্যা করো

উডের ডেসপ্যাচ- কে কি ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা যায়
উডের ডেসপ্যাচ- কে কি ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা যায়

উডের ডেসপ্যাচ-কে ম্যাগনা কার্টা বলার সপক্ষে যুক্তি

ইংল্যান্ডের গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ম্যাগনা কার্টার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ‘ম্যাগনা কার্টা‘ হল 1215 সালের ইংল্যান্ডের রাজা জনের কাছ থেকে প্রাপ্ত ইংরেজদের স্বাধিকার সংক্রান্ত একটি বিশেষ অধিকারপত্র। এর ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে, উডের ডেসপ্যাচকে ঐতিহাসিক জেম্স ‘ম্যাগনা কার্টা’র সঙ্গে তুলনা করেছেন। এই কারণে উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। এর কারণগুলি হল-

(1) উডের প্রতিবেদন হল ভারতের শিক্ষা সংক্রান্ত এক মূল্যবান দলিল। এই ডেসপ্যাচে শিক্ষার প্রতিটি স্তরেই দৃষ্টিনিক্ষেপ করা হয়েছিল। চুঁইয়ে পড়া নীতির গভীর নিন্দা প্রকাশ করে প্রতিবেদনে শিক্ষার্থীদের উৎসাহদানের জন্য বৃত্তির ব্যবস্থার কথাও বলা হয়।

(2) এখানে উচ্চশিক্ষার পাশাপাশি নিম্নস্তরের শিক্ষার জন্যও সরকারি অনুদান ব্যয়ের সুপারিশ করা হয়েছে।

(3) এ ছাড়া শিক্ষক-শিক্ষণ, বৃত্তিশিক্ষা, মুসলিম শিক্ষা, নারীশিক্ষার সুপারিশ করার মধ্য দিয়ে উডের ডেসপ্যাচ নিঃসন্দেহে ভারতের শিক্ষার ভিত্তিকে সুসংহত করে তোলার চেষ্টা করেছিল।

(4)  উডের প্রতিবেদনের সুপারিশের ফলেই ভারতে প্রথম পরীক্ষাগ্রহণকারী ও উপাধি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলি স্থাপিত হয়েছিল। এ ছাড়া এই প্রতিবেদন অনুযায়ী, নারীশিক্ষাকেও যথেষ্ট উৎসাহ দেওয়া হয়েছিল।

উডের ডেসপ্যাচ-কে ম্যাগনা কার্টা বলার বিপক্ষে যুক্তি

উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বললেও প্রকৃত অর্থে এটিকে ভারতবাসীর শিক্ষার অধিকারের দলিল বলা যায় না। এর কারণগুলি হল-

(1) ভারতবর্ষের শিক্ষা প্রশাসনে গণতান্ত্রিক অধিকার প্রবর্তনের জন্য কোনো সুপারিশই ডেসপ্যাচে করা হয়নি।

(2) উডের প্রতিবেদনে উল্লিখিত শিক্ষা প্রশাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত, তা গণতন্ত্রসম্মত ছিল না।

(3) এই ডেসপ্যাচ বহুক্ষেত্রেই বণিকসুলভ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি, ফলে এর ঔপনিবেশিক চরিত্র স্পষ্ট হয়ে যায়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

(4) বিশ্ববিদ্যালয় স্থাপন ও তার শিক্ষাব্যবস্থার কাঠামো নির্মাণের ক্ষেত্রে এই প্রতিবেদনে ভারতের প্রাচীন সংস্কৃতি তথা শিক্ষার ঐতিহ্যকে অস্বীকার করা হয়েছিল।

(5) ম্যাগনা কার্টা হল প্রকৃতপক্ষে জনগণের বিশেষ অধিকারের সরকারি স্বীকৃতি, যা গণতান্ত্রিক ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। উডের প্রতিবেদনে শিক্ষা প্রসার সম্পর্কে যথেষ্ট উৎসাহ প্রদর্শন করা হলেও প্রাথমিক শিক্ষায় ভারতীয়দের বিশেষ অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি। উপরোক্ত বিভিন্ন কারণগুলির জন্য উডের প্রতিবেদনকে ম্যাগনা কার্টা-র সঙ্গে তুলনা করা যায় না। তবে, এ কথা বলা যায় কোম্পানি তথা ব্রিটিশ স্বার্থে ভারতবাসীকে ব্যবহার করা ও সেই অনুযায়ী শিক্ষাবিস্তারের চেষ্টা উডের দলিলে থাকলেও, তৎকালীন সামাজিক ও শিক্ষার প্রয়োজনীয়তার কথা ভেবে একে অস্বীকার করা যায় না।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন