স্যাডলার কমিশনের রিপোর্টে মাধ্যমিক শিক্ষার কী কী ত্রুটি উল্লেখ করা হয়? ওই ত্রুটি নিবারণের জন্য কী কী সুপারিশ করা হয়

স্যাডলার কমিশনের রিপোর্টে মাধ্যমিক শিক্ষার কী কী ত্রুটি উল্লেখ করা হয়? ওই ত্রুটি নিবারণের জন্য কী কী সুপারিশ করা হয়

স্যাডলার কমিশনের রিপোর্টে মাধ্যমিক শিক্ষার কী কী ত্রুটি উল্লেখ করা হয়? ওই ত্রুটি নিবারণের জন্য কী কী সুপারিশ করা হয়
স্যাডলার কমিশনের রিপোর্টে মাধ্যমিক শিক্ষার কী কী ত্রুটি উল্লেখ করা হয়? ওই ত্রুটি নিবারণের জন্য কী কী সুপারিশ করা হয়

মাধ্যমিক শিক্ষার ত্রুটিসমূহ

(1) এই শিক্ষার মান অত্যন্ত নীচু।

(2) এর অপর একটি ত্রুটি হল, পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়ের উপর বিশ্ববিদ্যালয়ের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ স্থাপন।

(3) মাধ্যমিক স্তরের শিক্ষার উপর বিশ্ববিদ্যালয় তথা সরকারের নিয়ন্ত্রণ।

(4) মাধ্যমিক শিক্ষাস্তরের অন্যতম একটি ত্রুটি হিসেবে বলা হয় যে, প্রধানত বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের দিকে লক্ষ রেখে মাধ্যমিক স্তরের পাঠক্রম রচনার ফলে বৈচিত্র্যহীন একমুখী পাঠক্রম রচিত হয়েছে।

(5) মাধ্যমিক স্তরে অর্থের অভাবও ছিল এর অপর একটি ত্রুটি।

(6) এই স্তরে বেতন সামান্য হওয়ায় যোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব দেখা দেয়।

মাধ্যমিক শিক্ষার ত্রুটি নিবারণের সুপারিশসমূহ

(1) কলেজের শিক্ষার প্রথম দু-বছরের পাঠ যেহেতু মাধ্যমিক শিক্ষার অনুরূপ, তাই এই স্তরটিকে বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত করার কথা বলা হয়।

(2) প্রধানত দুটি পর্যায়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হবে বলে উল্লেখ করা হয়। প্রথমটি দশম শ্রেণি পর্যন্ত পাঠের স্তর বা ম্যাট্রিকুলেশন এবং দ্বিতীয়টি হবে, দু-বছরের ইন্টারমিডিয়েট স্তর। ইন্টারমিডিয়েট পরীক্ষার মাধ্যমে কলেজে প্রবেশ করা যাবে বলে উল্লেখ করা হয়।

(3) মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষাব্যবস্থা পরিচালনার জন্য পৃথক বোর্ড গঠিত হবে। এতে সরকার, বিশ্ববিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজের প্রতিনিধিরা থাকবেন।

(4) মাধ্যমিক বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজগুলিতে ইংরেজি ও গণিত ছাড়া অন্য সব বিষয়ে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা পরিচালিত হবে।

(5) এই কমিশনের সুপারিশে আরও বলা হয় যে, বিশ্ববিদ্যালয়ের হাতে ইন্টারমিডিয়েট শ্রেণিতে শিক্ষাদানের কোনো দায়িত্ব থাকবে না। এর জন্য ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করতে হবে। এই কলেজগুলিতে কলা, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি বিভিন্ন বিষয়ের শিক্ষার ব্যবস্থা থাকবে।

(6) এই কমিশনে সুপারিশ করা হয় যে, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সরকার কর্তৃক বার্ষিক 40 লক্ষ টাকা বরাদ্দ করা হবে।

(7) মাধ্যমিক বিদ্যালয়গুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন অনুসারে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক-শিক্ষণের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় স্তরে করতে হবে। এর জন্য পৃথক বিভাগ চালু করতে হবে।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment