সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে কী বোঝায়? সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম করো

সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে কী বোঝায়? সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম করো।

সমাজতান্ত্রিক গণতন্ত্র: গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপর একটি উল্লেখযোগ্য দিক হল সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হল মূলত উদারনৈতিক গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থা, যা একটি সাম্প্রতিক ও আধুনিক ধারণা। এরূপ শাসনতান্ত্রিক মতাদর্শ মার্কসবাদ ও লেনিনবাদ-কে কেন্দ্র করে গড়ে উঠেছে। মার্কসবাদ অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে বোঝায়, পুঁজিবাদ থেকে সাম্যবাদে উত্তরণের মধ্যবর্তী পর্যায়কে। একমাত্র সর্বহারা শ্রেণির হাতে একনায়কত্ব প্রতিষ্ঠিত হলেই সমাজতন্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলে তারা মনে করেন।

সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশ হল – চিন, কিউবা।

আরও পড়ুন প্রয়োজনে
আন্তর্জাতিক সম্পর্ক : মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার Click here
বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব লেখো Click here
আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্কসীয় তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো Click here
উদারনীতিবাদী তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো Click here

Leave a Comment