সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, নীতিশিক্ষা ও প্রাথমিক শিক্ষায় শিক্ষক-শিক্ষণ বিষয়ে হান্টার কমিশনের সুপারিশে কী বলা হয়েছিল

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, নীতিশিক্ষা ও প্রাথমিক শিক্ষায় শিক্ষক-শিক্ষণ বিষয়ে হান্টার কমিশনের সুপারিশে কী বলা হয়েছিল

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, নীতিশিক্ষা ও প্রাথমিক শিক্ষায় শিক্ষক-শিক্ষণ বিষয়ে হান্টার কমিশনের সুপারিশে কী বলা হয়েছিল
সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, নীতিশিক্ষা ও প্রাথমিক শিক্ষায় শিক্ষক-শিক্ষণ বিষয়ে হান্টার কমিশনের সুপারিশে কী বলা হয়েছিল

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশসমূহ

(1) এই কমিশন মুসলমানদের জন্য দেশীয় বিদ্যালয় স্থাপনে উৎসাহ দান করেছিল। এ ছাড়া প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে তাদের বৃত্তিপ্রদান ও বিনাবেতনে অধ্যয়নের সুযোগ সংক্রান্ত বিষয়েও সুপারিশ করেছিল।

(2) মুসলিম বিদ্যালয়ের শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে পৃথক নর্ম্যাল স্কুল স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া এই বিদ্যালয়গুলির পরিদর্শনের জন্য মুসলিম পরিদর্শক নিযুক্ত করার কথাও বলা হয়।

নীতিশিক্ষা সম্পর্কিত হান্টার কমিশনের সুপারিশ

হান্টার কমিশনের নানাবিধ সুপারিশগুলির মধ্যে অন্যতম হল নীতিশিক্ষা। শিক্ষার্থীদের নৈতিক চরিত্রগঠনের সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষাদানে উৎসাহ প্রদানের কথা বলা হয় এই কমিশনে। সকল ধর্মের মূলনীতিকে ভিত্তি করে পাঠ্যপুস্তক রচনার কথা বলা হয়। এ ছাড়া আরও বলা হয়, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও চরিত্রগঠনে সাহায্য করার জন্য পরিদর্শকরা সতর্ক দৃষ্টিনিক্ষেপ করবেন।

প্রাথমিক শিক্ষায় শিক্ষক-শিক্ষণ বিষয়ে হান্টার কমিশনের সুপারিশসমূহ

(1) প্রতিটি মহকুমা পরিদর্শকের তত্ত্বাবধানে একটি করে নর্মাল স্কুল বা শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের কথা হান্টার কমিশনে উল্লেখ করা হয়। 

(2) এই সুপারিশে আরও বলা হয় যে, পরীক্ষা গ্রহণের সময় যেসকল পরিদর্শকরা তার তত্ত্বাবধান করবেন, তারা দেশীয় শিক্ষার সঙ্গে সংগতি বজায় রেখে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন।

(3) স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী, স্কুল শুরুর সময় বা ছুটির দিন ধার্য হবে।

(4) শিক্ষক-শিক্ষণের উদ্দেশ্যে স্থাপিত নর্মাল স্কুলগুলির দায়িত্ব ও ব্যয়ভার প্রাদেশিক সরকারগুলিকে গ্রহণ করতে হবে বলে উল্লেখ করা হয়।

(5) শিক্ষক-শিক্ষণ ব্যবস্থা যাতে সম্প্রসারিত হয়, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। (6) শিক্ষানীতি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তার ব্যাবহারিক প্রয়োগ বিষয়েও শিক্ষকদের দক্ষতা অর্জন করা একান্ত প্রয়োজন বলে হান্টার কমিশনের সুপারিশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment