শৈশবকাল কাকে বলে? শৈশবকালকে কয় ভাগে ভাগ করা ‘যায়? শৈশবকালের দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো

শৈশবকাল কাকে বলে? শৈশবকালকে কয় ভাগে ভাগ করা ‘যায়? শৈশবকালের দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো

(1) শৈশবকাল

শিশুর জন্মের পর থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশবকাল বলে। শিক্ষাগত দিক থেকে শৈশবকাল হল প্রাক্-প্রাথমিক স্তর। শৈশবকালের প্রথম দু-বছরকে মনোবিজ্ঞানীরা টডলার (Toddler) বলেছেন। এই সময় থেকেই শিশুর মস্তিষ্কের বৃদ্ধি দ্রুত হয়। দেহের নিম্নভাগের বৃদ্ধিও দ্রুত হয়। বিখ্যাত মনোবিদ স্ট্রাঙ্গ (Strang) শৈশব সম্পর্কে বলেছেন, শৈশব হল শিশুর ব্যক্তিজীবনের ভিত্তিকাল কারণ ওই সময় শিশুর ব্যক্তিজীবনের বিভিন্ন দিকের বিকাশ হয়, ওই বিকাশের দ্বারাই ওই সময় তার আচরণগুলি নিয়ন্ত্রিত হয়। মনোবিদ ব্রিজেস (Bridges) শৈশবকালের প্রক্ষোভ সম্পর্কে মতবাদ দেন যে, প্রায় দু-বছর বয়সের মধ্যে শিশুর প্রক্ষোভগুলির (Emotion) পৃথক্করণ (Differentiation) হয় তারা আনন্দ, দুঃখ, রাগ, ভয় ইত্যাদির পার্থক্য বুঝতে পারে।

(2) শৈশবকালের শ্রেণিবিভাগ

শৈশবকালকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রাক্-শৈশব (Early Infancy),প্রান্তীয় শৈশব (Late Infancy)।

(3) শৈশবকালের দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য

(1) প্রাক্-শৈশব স্তর: জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত।

  •  বিকাশের হার: জন্ম থেকে ও বছর বয়স পর্যন্ত দৈহিক বিকাশের হার অতি দ্রুত হয়ে থাকে।
  •  উচ্চতা: জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত উচ্চতা বৃদ্ধি দ্রুত হারে হয়। 2 বছরের পর উচ্চতা বৃদ্ধির হার কিছুটা কমে। ছেলে ও মেয়েদের উচ্চতা বৃদ্ধির মধ্যে পার্থক্য দেখা যায়।
  • ওজন: জন্মের পর থেকে 4 মাস বয়স পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। 4 মাস বয়সে শিশুর ওজন জন্মের সময়ের ওজনের প্রায় দ্বিগুণ হয়। 4 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত গড়ে প্রায় 5 পাউন্ড করে ওজন বাড়ে।
  • দৈহিক কাঠামো: কাঠামো বাড়তে থাকে, শিশুর ওজন ও উচ্চতা বৃদ্ধির সঙ্গে দৈহিক মাথার তুলনায় দৈহিক কাঠামোর বিকাশ বেশি পরিমাণে হয়, তবে ঊর্ধ্বাঙ্গের বিকাশ আগে হয় ও নিম্নাঙ্গের বিকাশ পরে হয়।
  • ইন্দ্রিয়: ইন্দ্রিয়সমূহের আকার ক্রমশ বাড়ে, ইন্দ্রিয়জনিত সংবেদনের বিকাশ শুরু হয়। যেমন- রঙিন বল দেখলে প্রতিক্রিয়ার ক্ষমতা বাড়তে শুরু করে, কর্মেন্দ্রিয়গুলির সমন্বয় ঘটতে শুরু করে।

(2) প্রাক্-শৈশব স্তরের অন্যান্য দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য

  • যান্ত্রিক বিকাশ: দেহের যন্ত্রগুলির আকার, আয়তন ও কাজের বিকাশ জন্মের পর থেকে ক্রমশ বাড়ে। সংবেদনতন্ত্র, শ্বাসতন্ত্র, পাচনতন্ত্র, যৌন অঙ্গ। ইত্যাদি বিভিন্ন যান্ত্রিক তন্ত্রসমূহের পরিবর্তন হয়ে স্বাভাবিকের দিকে আসতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।
  • দেহসঞ্চালনের বিকাশ: জন্মের পর থেকে 2 মাস বয়স পর্যন্ত পেশিসমূহের সমন্বয় ধীরে ধীরে বাড়ে এবং এর ফলে শিশুর ঘাড় শক্ত হয়। শিশু ধীরে ধীরে শুয়ে মাথা তুলতে পারে, দাঁড়াতে পারে, 14 থেকে 15 মাস বয়সে শিশু নিজে নিজেই হাঁটতে। 2 থেকে 4 মাস বয়সে কেউ। সাহায্য করলে ঘাড় শক্ত করে সোজা হয়ে বসতে পারে, 6 থেকে 7 মাস বয়সে কারও সাহায্য ছাড়া বসে থাকতে পারে, ৪ থেকে ৪ মাস বয়সে কেউ ধরে থাকলে দাঁড়াতে পারে, 9 থেকে 10 মাস বয়সে শিশু হামাগুড়ি দিতে পারে ও কিছু ধরে দাঁড়াতে পারে, 11 থেকে 12 মাস বয়সে অন্যের হাত ধরে হাঁটতে পারে, 12 থেকে 14 মাস বয়সে কোনো সাহায্য ছাড়াই। পারে, 18 মাস বয়সে শিশু দৌড়োয়, কোনো কিছু টানতে বা ধাক্কা দিতে পারে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিজে থেকেই ওঠানামা করতে পারে, • 24 মাস বয়সে দৌড়াদৌড়ি করে, তবে গতি নিয়ন্ত্রণ করতে পারে না। ছোটো ছোটো জিনিস নিয়ে একটির উপর একটি সাজাতে পারে। লম্বালম্বিভাবে লাইন টানতে পারে, তবে অনুভূমিক লাইন টানতে পারে না, 1 থেকে 2 বছর বয়সে কিছু কিছু দক্ষতা অর্জন করে। যা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করে। যেমন- নিজে খেতে শেখে, টুপি, মোজা টেনে খুলতে পারে, জুতোয় পা ঢোকাতে পারে, কাগজে হিজিবিজি কাটতে পারে ইত্যাদি। এই সময়কালে শিশুদের কিছুটা পরিবর্তন হতে পারে।

(3) প্রান্তীয় শৈশব: ও থেকে 5 বছর বয়স পর্যন্ত।

  • শারীরিক বিকাশ: এই স্তরে শারীরিক বিকাশ প্রারম্ভিক শৈশবের মতো দ্রুত ঘটে না।
  • দৈহিক বৃদ্ধি: দৈহিক বৃদ্ধির সমতা হতে শুরু করে। পায়ের দিকের বৃদ্ধি দ্রুত ঘটে এবং মোট উচ্চতার প্রায় অর্ধেক হয়। মাথা অংশের বৃদ্ধি ধীরে ধীরে ঘটে ও মধ্য অংশের বৃদ্ধি মাঝারি ধরনের হয়।
  • ওজন: সাধারণত ও বছরের শিশুর ওজন হয় 33 পাউন্ড। মেয়েদের ওজন সাধারণত সামান্য কম হয়। 5 বছরের মধ্যে গড় ওজন সাধারণত হয় 48 পাউন্ড। মেয়েদের এই ওজন কিছুটা কম হয়।
  • উচ্চতা: সাধারণত উচ্চতা হয় 3৪ ইঞ্চি। মেয়েদের উচ্চতা সামান্য কম হয়। 5 বছরের মধ্যে সাধারণত গড় উচ্চতা হয় 43 ইঞ্চি। তবে বিভিন্ন শিশুর ক্ষেত্রে উচ্চতার পার্থক্য হতে পারে।
  • পেশিগত বিকাশ: ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক বিকাশ ঘটে। পেশি খুব দ্রুত বৃদ্ধি পায়। দীর্ঘ পেশিগুলি ক্ষুদ্র পেশি অপেক্ষা দ্রুত ও সুষমভাবে বাড়ে।
  • স্নায়ুর পরিবর্তন: এই বয়সেই প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের প্রায় 90% গঠিত হয়ে যায়। মস্তিষ্কের নিকটবর্তী স্নায়ুগুলি 5-6 বছরের মধ্যে পূর্ণতা লাভ করে।

সঞ্চালনমূলক বিকাশ: 3 বছর বয়সে হাঁটার সময় ভারসাম্য রক্ষা করতে হাত দুটো ছড়িয়ে রাখে না। অর্থাৎ হাঁটার গতি নিয়ন্ত্রণে চলে আসে। 4 বছর বয়সে ছোটাছুটি করে, অত্যন্ত প্রাণচঞ্চল, লাফাতে পারে অর্থাৎ আগের সঞ্চালনমূলক আচরণ অনেক পরিণত হয়। 5 বছর বয়সে শিশু নিজে নিজেই খেলতে পারে। বল ধরা, ছোড়া ইত্যাদি করতে পারে, বোতাম লাগাতে পারে। ছবিতে রং করার সময় রং ছবির বাইরে বেরিয়ে যায় না। ছোটো ছোটো যন্ত্রের ব্যবহার করতে পারে।

আরও পড়ুন – মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতিসমূহ প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment