মাধ্যমিক শিক্ষা কাকে বলে? মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো

মাধ্যমিক শিক্ষা কাকে বলে? মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো

মাধ্যমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষার পরবর্তী শিক্ষাস্তর হল মাধ্যমিক শিক্ষা। মানবজীবন বিকাশের দিক থেকে সমগ্র কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল হল এই শিক্ষাস্তরের অন্তর্ভুক্ত। বর্তমানে আমাদের দেশে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা হল মাধ্যমিক শিক্ষা, নবম ও দশম শ্রেণি নিয়ে নিম্নমাধ্যমিক স্তর এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা।

মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য

(1) শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ : সাহিত্য, বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান প্রভৃতি জ্ঞানমূলক বিষয় এবং বিভিন্ন কর্ম-অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের চেষ্টা করে মাধ্যমিক শিক্ষা।

(2) দায়িত্বশীল নাগরিক গঠন: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্বশীল ও আদর্শ নাগরিক গড়ে তোলা মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

(3) নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ: এই শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য হল শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তোলা।

(4) বৃত্তিশিক্ষা দান: মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীর আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী তাকে বৃত্তিশিক্ষায় শিক্ষিত করা। কারণ এই স্তরের শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীদের একটা বড়ো অংশ কর্মজীবনে প্রবেশ করে।

(5) সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ: মাধ্যমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও গুণাবলির বিকাশ হয়।

(6) সৃজনশীলতা ও সৌন্দর্যবোধের বিকাশ : বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলিতে ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এবং হাতেকলমে বাস্তব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৌন্দর্যবোধের বিকাশের চেষ্টা করে মাধ্যমিক বিদ্যালয়গুলি।

(7) নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ: পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এমন কতকগুলি চারিত্রিক গুণাবলির বিকাশ ঘটানো প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়।

(৪) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ : শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত মনোভাবের বিকাশ ঘটাতে হবে। কারণ বিজ্ঞান মানুষকে সংস্কারমুক্ত করে এবং যুক্তিবাদী করে।

(9) স্বাস্থ্যাভ্যাস গঠন : মাধ্যমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলা। স্বাস্থ্যাভ্যাস বলতে দৈহিক এবং মানসিক উভয় প্রকৃতির স্বাস্থ্যকেই বোঝায়। বিভিন্ন ধরনের শরীরচর্চা, খেলাধুলা, যোগব্যায়াম প্রভৃতির মাধ্যমে এটি সম্পন্ন হয়।

আরও পড়ুন – আজব শহর কলকেতা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment