কার নেতৃত্বে কত সালে হার্টগ কমিটি গঠিত হয়? নারীশিক্ষা সম্পর্কে হার্টগ কমিটির সুপারিশগুলি আলোচনা করো

কার নেতৃত্বে কত সালে হার্টগ কমিটি গঠিত হয়? নারীশিক্ষা সম্পর্কে হার্টগ কমিটির সুপারিশগুলি আলোচনা করো

কার নেতৃত্বে কত সালে হার্টগ কমিটি গঠিত হয়? নারীশিক্ষা সম্পর্কে হার্টগ কমিটির সুপারিশগুলি আলোচনা করো
কার নেতৃত্বে কত সালে হার্টগ কমিটি গঠিত হয়? নারীশিক্ষা সম্পর্কে হার্টগ কমিটির সুপারিশগুলি আলোচনা করো

ব্রিটিশ ভারতের শিক্ষার অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তদন্ত করে রিপোর্ট পেশ করার জন্য সাইমন কমিশন 1928 সালে স্যার ফিলিপ হার্টগের সভাপতিত্বে হার্টগ কমিটি গঠিত হয়।

নারীশিক্ষা সম্পর্কিত সুপারিশ

নারীশিক্ষা সংক্রান্ত হার্টগ কমিটির সুপারিশগুলি হল-

(1) সমানাধিকার : কমিটি প্রস্তাব দেন যে শিক্ষাক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। অর্থাৎ কমিটি নারীর সমানাধিকারের কথা উল্লেখ করেছেন।

(2) উপযোগী পাঠক্রম প্রবর্তন : কমিটি মনে করেন যে নারীশিক্ষার উপযোগী পাঠক্রম প্রবর্তন করা প্রয়োজন। শুধুমাত্র মেয়েদের জন্য সংগীত, গার্হস্থ্য বিজ্ঞান, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বিদ্যালয় পাঠক্রমে অন্তর্ভুক্ত করা উচিত।

(3) পরিদর্শক নিয়োগ: নারীশিক্ষা প্রসারের জন্য যথেষ্ট সংখ্যক শিক্ষায়ত্রী ৪ পরিদর্শক নিয়োগ করা প্রয়োজন।

(4) অগ্রাধিকার : জাতির উন্নতির জন্য পুরুষ অপেক্ষা নারীশিক্ষা বেশি প্রয়োজন। তাই স্ত্রীশিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে সেই সঙ্গে শিক্ষকতার জন্য নারীদের অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন বলে কমিশন মনে করে।

(5) ডেপুটি ডাইরেক্টর নিয়োগ: স্ত্রীশিক্ষার পরিকল্পনা কার্যকরী করার জন্য একজন করে ডেপুটি ডাইরেক্টর নিয়োগের পরামর্শ দিয়েছিল এই কমিশন।

(6) অপচয় ও অনুন্নয়ন রোধ: অপচয় সম্পর্কে বলা হয়, নারীশিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন ও অপচয়ের অবস্থা আরও শোচনীয়। এ ছাড়া বহু গ্রামে মেয়েদের প্রাথমিক শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। এই কারণে গ্রামাঞ্চলে মেয়েদের জন্য অধিক সংখ্যক প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা দরকার। প্রয়োজনে মেয়েরা ছেলেদের স্কুলেও পড়তে পারবে।

(7) শিক্ষিকা নিয়োগ: শহরের প্রাথমিক শিক্ষার ব্যবস্থায় প্রয়োজনের তুলনায় শিক্ষিকার সংখ্যা কম, ফলত শিক্ষা বাধাপ্রাপ্ত হচ্ছে। শহরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার সংখ্যা বাড়ানো দরকার।

(8) শিক্ষক প্রশিক্ষণ: মেয়েদের প্রশিক্ষণের জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষিকা পাওয়া যায়, যাদেরকে শিক্ষকতার কাজে নিয়োগ করা যাবে।

(9) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা : প্রাথমিক স্তরে মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। গ্রামাঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহদান করতে হবে। 

সুতরাং, হার্টগ কমিটির রিপোর্ট প্রাক্-স্বাধীনতা যুগে ভারতের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছিল। তবে রিপোর্টের কিছুদিনের মধ্যেই বিশ্বব্যাপী অর্থসংকট ও ভারতে রাজনৈতিক আন্দোলন শুরু হওয়ার ফলে কমিটির বহু সুপারিশ কার্যকর করা হয়নি।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment