প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতির নাম উল্লেখ করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়

প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতির নাম উল্লেখ করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ: 1 গণভোট (Referendum) (2) গণউদ্যোগ (Initiative) (3) গণঅভিমত (Plebiscite) 4 পদচ্যুতি (Recall) | প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ: পরোক্ষ গণতন্ত্রে সরকারি কার্যাবলি যতই জনমত অনুসারে পরিচালিত হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায় যে, ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি জনমতের … Read more

প্রত্যক্ষ গণতন্ত্র কী

প্রত্যক্ষ গণতন্ত্র কী? প্রত্যক্ষ গণতন্ত্র: যে শাসনব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনার কাজে অংশগ্রহণ করে, তাকে প্রত্যক্ষ গণতন্ত্র (Direct Democracy) বলে। প্রাচীন রোমে ও গ্রিসের ক্ষুদ্র নগররাষ্ট্রগুলিতে এই শাসনব্যবস্থা দেখা যায়। প্রত্যক্ষ গণতন্ত্রের নীতি অনুযায়ী, বছরে নির্দিষ্ট সময়ে নাগরিকরা একত্রিত হয়ে আইন প্রণয়ন, প্রশাসনিক নীতি নির্ধারণ, সরকারি আয়-ব্যয় নিয়ন্ত্রণ, বিদেশনীতি, যুদ্ধ ও শাস্তি সংক্রান্ত বিষয় এমনকি … Read more

আব্রাহাম লিঙ্কন প্রদত্ত সংজ্ঞায় জনগণের জন্য শাসন’ বলতে লিঙ্কন কী বুঝিয়েছেন? গণতন্ত্রকে কী কী ভাগে ভাগ করা হয়েছে?

আব্রাহাম লিঙ্কন প্রদত্ত সংজ্ঞায় জনগণের জন্য শাসন’ বলতে লিঙ্কন কী বুঝিয়েছেন? গণতন্ত্রকে কী কী ভাগে ভাগ করা হয়েছে? জনগণের জন্য শাসন: যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বা সরকার জনগণের স্বার্থে কার্য পরিচালনা করে, তাকে ‘জনগণের জন্য শাসন’ বলা হয়। এরূপ সরকার মূলত কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী কিংবা শ্রেণির স্বার্থরক্ষার জন্য কাজ করে না। সমাজস্থ সকল জনসাধারণের চূড়ান্ত … Read more

আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রে শাসকগণ দায়িত্বশীল থাকেন কার কাছে?

আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রে শাসকগণ দায়িত্বশীল থাকেন কার কাছে? গণতন্ত্রের সংজ্ঞা মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্বন্ধে বহু আলোচিত সংজ্ঞা দিয়েছেন। তাঁর ভাষায় জনগনের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন পৃথিবীর বুক থেকে ধ্বংস করা যাবে না। তাঁর এই উক্তিটি লিঙ্কন-এর সূত্র নামে পরিচিত। গণতন্ত্রে শাসকগণ দায়িত্বশীল থাকেন জনগণের কাছে।

গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে’-এই মন্তব্যটি কে করেছেন? গণতন্ত্রে সার্বভৌম কী

গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে’-এই মন্তব্যটি কে করেছেন? গণতন্ত্রে সার্বভৌম কী? ‘গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে’-প্রেসক্ট হল (Prescot Hall), এলেন আয়ার্ল্যান্ড (Alleyone Ireland) প্রমুখ জীবনবিজ্ঞানী জীবনবিজ্ঞানের দিক থেকে গণতন্ত্রের তীব্র সমালোচনা করে এমন কথা বলেছেন। গণতন্ত্রে সার্বভৌম হল জনগণ। জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এইরূপ শাসনব্যবস্থা গড়ে ওঠে।

জনগণের শাসন বলতে কী বোঝায়

জনগণের শাসন বলতে কী বোঝায়? জনগণের শাসন: সরকারের প্রতি জনগণের নিঃশর্ত বা স্বতঃস্ফূর্ত আনুগত্য প্রদর্শনকেই অনেকে ‘জনগণের শাসন’ (Government of the people) বলে বোঝাতে চেয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞানী সুইজি জনগণের শাসন বলতে দুটি দিকের কথা নির্দেশ করেছেন- শাসনব্যবস্থার উৎসস্থল হল জনগণ। সরকার এবং জনগণ পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।

গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূল কথা কী

গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূল কথা কী? গণতন্ত্র গণতন্ত্র হল এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের ইচ্ছা অনুসারে শাসনকার্য পরিচালিত হয়। এখানে জনগণের কর্তৃত্বই প্রধান। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের নীতি প্রণয়ন করে থাকে এবং তাদের স্বার্থেই তা প্রয়োগ করা হয়। এখানে জনগণই ক্ষমতার উৎস ও পরিচালকরূপে পরিচিত। গণতন্ত্রের মূল কথা হল – জনগণের কর্তৃত্ব বা … Read more

বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় বিদ্যমান? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো

বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় বিদ্যমান? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো? বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তপ্রায় একটি শাসনব্যবস্থা। সুইটজারল্যান্ডের কয়েকটি ক্ষুদ্র ক্যান্টনে (canton) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানীয় সরকার পরিচালনায় এই ব্যবস্থা প্রচলিত রয়েছে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র: সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে মূলত গণতান্ত্রিক শাসনব্যবস্থা বা গণতান্ত্রিক সরকার (Democratic Government)-কেই বোঝায়। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে অনেকেই জনগণের … Read more

ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়

ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? ব্যাপক অর্থে গণতন্ত্র: বহু রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের সঠিক স্বরূপ উদ্‌ঘাটনের জন্য গণতন্ত্রকে ব্যাপক অর্থে ব্যবহার করার পক্ষপাতী ছিলেন। যে সমাজব্যবস্থায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি সমস্ত ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত থাকে, তাকে ব্যাপক অর্থে গণতন্ত্র বলে। অর্থাৎ এটি এমন একটি সমাজব্যবস্থা, সেখানে একটি বিশেষ রাষ্ট্রীয় ব্যবস্থা, একটি বিশেষ শাসনতন্ত্র এবং একটি বিশেষ … Read more

গণতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়

গণতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়? গণতান্ত্রিক রাষ্ট্র: যে সমাজব্যবস্থা সাম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এরূপ রাষ্ট্রে জনগণ হল চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। যখন জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী-পুরুষ, ধনী-নির্ধন, অভিজাত-অভাজন নির্বিশেষে সকলেই রাষ্ট্রপরিচালনার কাজে অংশগ্রহণ করে, তখন তাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আখ্যায়িত করা যায়।