অর্থনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝায়

অর্থনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝায়? অর্থনৈতিক গণতন্ত্র: সমাজতন্ত্রবাদীদের মতে, সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে প্রকৃত গণতান্ত্রিক সমাজ গঠন করা কখনোই সম্ভব নয়। অধ্যাপক ল্যাস্কিও মন্তব্য করেছেন যে, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। বস্তুত, মানুষ তার ন্যূনতম অভাব থেকে মুক্ত হতে না পারলে তার কাছে রাজনৈতিক গণতন্ত্রের কোনো মূল্য থাকে না। মূলত গণতান্ত্রিক আদর্শের … Read more

জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র বলতে কী বুঝিয়েছেন? জোসেফ শ্যুম পিটারের মতে, গণতন্ত্র কী

জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র বলতে কী বুঝিয়েছেন? জোসেফ শ্যুম পিটারের মতে, গণতন্ত্র কী? জন স্টুয়ার্ট মিলের অভিমত: জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র বলতে রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতা প্রয়োগে সকলের সমানাধিকারের স্বীকৃতিকে বুঝিয়েছেন। জোসেফ শ্যুমপিটারের অভিমত: রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ শ্যুমপিটার মনে করেন, গণতন্ত্র হল গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক বা প্রতিনিধি নির্বাচনের এক ব্যবস্থা।

ডাইসির মতে গণতন্ত্র কী? রবার্ট ডাল-এর মতে গণতন্ত্রের সংজ্ঞা লেখো

ডাইসির মতে গণতন্ত্র কী? রবার্ট ডাল-এর মতে গণতন্ত্রের সংজ্ঞা লেখো। ডাইসির অভিমত: ডাইসির মতে, গণতন্ত্র তাকেই বলা যায়, যে দেশের সরকার পরিচালনায় অধিকাংশ মানুষ যোগদান করে। রবার্ট ডাল এর বক্তব্য: রবার্ট ডাল মনে করেন, গণতন্ত্র হল বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে সমঝোতা বা সমন্বয়সাধনের একটি প্রক্রিয়া।

কোন্ কোন্ ঘটনার মধ্য দিয়ে আধুনিক গণতন্ত্রের বিকাশ ঘটে

কোন্ কোন্ ঘটনার মধ্য দিয়ে আধুনিক গণতন্ত্রের বিকাশ ঘটে? আধুনিক গণতন্ত্রের বিকাশ: আধুনিক গণতন্ত্রের বিকাশে সাহায্য করেছে ইংল্যান্ডের মহাসনদ (১২১৫ খ্রিঃ) ও গৌরবময় বিপ্লব (১৬৮৮ খ্রিঃ), আমেরিকার স্বাধীনতা যুদ্ধ (১৭৭৫-১৭৮৩ খ্রিঃ) এবং ফরাসি বিপ্লব (১৭৮৯ খ্রিঃ) ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাবলি।

গ্রিক দার্শনিক প্লেটোর মতে গণতন্ত্র কী? গণতন্ত্র সম্পর্কে পেরিক্লিস কী বলেছেন

গ্রিক দার্শনিক প্লেটোর মতে গণতন্ত্র কী? গণতন্ত্র সম্পর্কে পেরিক্লিস কী বলেছেন? প্লেটোর অভিমত: গ্রিক দার্শনিক প্লেটোর মতে গণতন্ত্র হল মূর্খের শাসন। পেরিক্লিস-এর বক্তব্য: গ্রিক দার্শনিক পেরিক্লিস মনে করতেন, যেখানে গুণগত বিচারে সরকারি কর্মচারীরা নিযুক্ত হন এবং আইনগতভাবে সকলেই সমান, সেখানে প্রকৃত সরকার হল গণতন্ত্র।

গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো

গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতন্ত্রের বেশ কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যা রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ এবং অধিকার সুরক্ষা নিশ্চিত করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য হল- গণসার্বভৌমত্ব: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারি কর্তৃপক্ষ জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠে এবং টিকে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ তাদের এই ক্ষমতা প্রয়োগ করে থাকে। আইনের অনুশাসন: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সকল … Read more

মার্কসবাদীদের মতে, গণতন্ত্র কী

মার্কসবাদীদের মতে, গণতন্ত্র কী?  গণতন্ত্র সম্পর্কে মার্কসবাদীদের অভিমত: মার্কসবাদীরা মনে করেন, প্রকৃত গণতন্ত্র একমাত্র সমাজতান্ত্রিক দেশেই কায়েম থাকতে পারে। তাঁদের মতে, সমাজতান্ত্রিক গণতন্ত্রই হল প্রকৃত গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হল এমন এক ব্যবস্থা যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে।

প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো

প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। উত্তর প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য: প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দুটি বৈশিষ্ট্য হল- জনসাধারণ নিজেই এই ব্যবস্থায় রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। প্রতিনিধি নির্বাচন নয়, ভোটাধিকার প্রয়োগ নয়, শাসন পরিচালনা বা মতামত প্রকাশের সুযোগই এখানে সর্বসমক্ষে প্রকাশিত হয়।

পদচ্যুতি বলতে কী বোঝায়

পদচ্যুতি বলতে কী বোঝায়? পদচ্যুতি: প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি হল পদচ্যুতি। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচকমণ্ডলী নির্বাচিত কোনো জনপ্রতিনিধিকে তার জনস্বার্থবিরোধী কাজের জন্য নির্দিষ্ট কার্যকাল পূর্ণ হওয়ার আগেই প্রত্যাহার করে নিতে পারেন। সুইটজারল্যান্ডে পদচ্যুতির নির্দেশ কার্যকরী রয়েছে।

গণঅভিমত কী

গণঅভিমত কী? গণঅভিমত: রাষ্ট্রবিজ্ঞানী সি এফ স্ট্রং (C F Strong)-এর বক্তব্য অনুসারে, গণঅভিমত কথাটির অর্থ হল জনগণের আদেশ। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কোনো রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত গ্রহণকে গণঅভিমত বলা হয়। রাজনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জনগণের মতামত নেওয়ার জন্য গণঅভিমত গ্রহণ করা হয়। ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র গঠন করার সময় প্রেসিডেন্ট দ্য গল (De … Read more