উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।
উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল-
রাজনৈতিক ক্ষেত্রে সাম্য: উদারনৈতিক গণতন্ত্রে জনগণই হল রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস। এখানে রাজনৈতিক সাম্যের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। বর্তমান রাষ্ট্র মূলত আয়তন ও আকৃতিতে বিশাল ও বিপুল। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে এক ব্যক্তি এক ভোট-এই নীতির ভিত্তিতে নাগরিকদের ভোটদানের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এখানে।
গণমাধ্যমের স্বাধীনতা: এরূপ শাসনব্যবস্থায় সংবাদপত্র, বেতার মাধ্যম, দূরদর্শন প্রভৃতি গণমাধ্যমগুলির অবাধ স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ফলে কোনোরূপ বাধানিষেধ, নিয়ন্ত্রণ ব্যতীতই গণমাধ্যমগুলি সরকারি ক্রিয়াকলাপের সমালোচনা করতে সক্ষম।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট