পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দুটি অসুবিধা লেখো

পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দুটি অসুবিধা লেখো।

পরোক্ষ গণতন্ত্রের অসুবিধাগুলি হল-

জনস্বার্থের বিরোধী: নির্বাচিত প্রতিনিধিরা তাদের নির্বাচকদের তুলনায় অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থ বা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে বলে মনে করা হয়। এর ফলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সিদ্ধান্তগ্রহণ করা হবে, তা জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রতিফলিত হতে পারে বলে অনেকে মনে করেছেন।

দুর্নীতি ও ভ্রষ্টাচারে লিপ্ত: এইরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের অজ্ঞতার সুযোগে মুষ্টিমেয় স্বার্থপর নেতা-মন্ত্রীগণ গণতন্ত্রে জনকল্যাণের নামের অন্তরালে দলগত স্বার্থপূরণে দুর্নীতি ও ভ্রষ্টাচারে লিপ্ত হয়, এর ফলে গণতন্ত্রের আসল উদ্দেশ্য ব্যাহত হয়।

আরও পড়ুন প্রয়োজনে
আন্তর্জাতিক সম্পর্ক : মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার Click here
বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব লেখো Click here
আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্কসীয় তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো Click here
উদারনীতিবাদী তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো Click here

Leave a Comment