শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো

শিখনের কার্যকরী সংজ্ঞা

পরিবর্তিত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সার্থক সংগতিবিধানের উদ্দেশ্যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আচরণধারার পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন।

শিখনের বৈশিষ্ট্য

(1) বিকাশের প্রক্রিয়া: শিখন বলতে কোনো আচরণ সম্পাদনের ক্ষমতাকে বোঝায় না। শিখন হল ব্যক্তি বা শিশুর এমন এক বিকাশের প্রক্রিয়া, যার দ্বারা তার আচরণের উৎকর্ষ সাধন হয়।

(2)অভিজ্ঞভানির্ভর এ অভিযোজনমূলক: বর্তমান শিখনের মূলভিত্তি হল অতীতের অভিজ্ঞতা। আর এই শিখনলব্ধ অভিজ্ঞতা শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করে।

(3) চাহিদানির্ভর ও উদ্দেশ্যমুখী: শিখন প্রক্রিয়ার দ্বারা ব্যক্তির চাহিদাপূরণ হয়। আর যেহেতু কোনো উদ্দেশ্য সিদ্ধ করার জন্য আমরা শিখতে চাই, তাই এটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া।

(4) অনুশীলননির্ভর : শিখনের জন্য অভিজ্ঞতার অনুশীলন খুব জরুরি। অনুশীলন যত বেশি শিখনলব্ধ হবে অভিজ্ঞতার সংরক্ষণও তত বেশি হবে।

(5) প্রেষণানির্ভর ও আত্মসক্রিয়তাকেন্দ্রিক: ব্যক্তির অভ্যন্তরীণ ইচ্ছা হল প্রেষণা, যা ব্যক্তিকে কোনো কাজে প্রেরণা দেয় ও সে সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ব্যক্তি তথা শিক্ষার্থীর মধ্যে আত্মসক্রিয়তা দেখা যায় ও সে নতুন আচরণ আয়ত্ত করতে নানান প্রচেষ্টা চালায়। ফলে শিখন সম্ভব হয়।

(6) নিরবচ্ছিন্ন: শিশুর জন্মের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয়, চলে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত। অর্থাৎ শিখন হল জীবনব্যাপী নিরবচ্ছিন্ন প্রক্রিয়া।

(7) সঞ্চালনমূলক ও স্থায়ী পরিবর্তন : শিখনলব্ধ অভিজ্ঞতা এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে সঞ্চালিত হয়। আর শিখনের ফলে শিক্ষার্থীদের মধ্যে আচরণের স্থায়ী পরিবর্তন হয়।

(৪)সর্বজনীন : মানুষ ছাড়াও অন্যান্য সকল প্রাণী শিখনের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সমর্থ হয় এবং তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। তাই শিখন হল একটি সর্বজনীন প্রক্রিয়া।

(9) আচরণের উৎকর্ষসাধন: শিখনের ফলে কর্মসম্পাদনের ক্ষমতা উন্নততর হয়। পুরোনো আচরণজনিত সমস্যাসমাধানে বা পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য পুরোনো আচরণের পরিবর্তনসাধন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অর্থাৎ আচরণের উৎকর্ষসাধন ঘটে শিখনের মাধ্যমে।

আরও পড়ুন – আগুন নাটকের প্রশ্ন উত্তর

● একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমিস্টারের সাজেশন ই-বুক (PDF) কিনতে হলে নীচে ডানদিকে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
● বাছাই করা কমন অতি সম্ভাব্য প্রশ্নোত্তরের সেরা সংকলন।
● প্রতিটি বিষয়ের সাজেশন ই-বুকের দাম মাত্র ২০ টাকা।

Leave a Comment