বেগম রোকেয়ার সাংগঠনিক কর্মকান্ড এবং সাহিত্য কর্ম সম্পর্কে সংক্ষেপে লেখো

সাংগঠনিক কর্মকাণ্ড
স্কুল প্রতিষ্ঠার পর থেকে সেই স্কুলের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষদিন পর্যন্ত বেগম রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছিলেন। তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন “অঞ্জুমান-ই-খাওয়াতিন-এ ইসলাম” নামক সংগঠন 1916 সালে প্রতিষ্ঠা করেন। বঙ্গীয় মুসলিম সম্মেলনে 1930 সালে রোকেয়া বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। যা সেই সময়ের পরিপ্রেক্ষিতে ছিল একটি দুঃসাহসিক কাজ। 1926 সালে বাংলার নারীশিক্ষা বিষয়ক সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়, যেখানে তিনি সভাপতিত্ব করেন। বাঙালী নারীবাদী লেখিকা ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া নিজের সাহসিকতার মাধ্যমে সকলের মনে এক আলাদা স্থান করে নিয়েছেন। তাঁর প্রচেষ্টায় আজকে মুসলিম নারীগণ সমাজে এতটা এগিয়ে আসতে পেরেছেন।
সাহিত্যকর্মে রোকেয়া
মতিচুর (1904) ও দ্বিতীয় খন্ড (1922) প্রবন্ধ রচনার মাধ্যমে তাঁর নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন। পদ্মরাগ (1924), অবরোধবাসিনী (1931) ছিল তার সৃজনশীল রচনা। তাঁর লেখা বিভিন্ন প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি বেশিরভাগ সময়ই নারীশিক্ষার প্রয়োজনীয়তা ও লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। জানএ ছাড়াও পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন হাস্যরস এবং ব্যঙ্গ বিদ্রুপের সাহায্যে। রোকেয়া নিজের রচনাগুলির মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। রোকেয়া তাঁর লেখার মধ্যে অলঙ্কারকে দাসত্বের প্রতীক হিসেবে বিবেচনা করেছেন। তিনি নারীদের অলঙ্কার ত্যাগ করে আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে আর্থ-রাজনৈতিক স্বাধীনতা অর্জনে সচেষ্ট হতে আহ্বান জানিয়েছেন নিজের রচনাগুলির মাধ্যমে। তিনি সেই যুগের একজন সাহসী সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। বেগম রোকেয়া 1932 সালের ৭ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি “নারীর অধিকার” নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। উত্তর কলকাতার সোদপুরে তাকে কবর দেওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমলেন্দু দে তার কবরটি আবিষ্কার করেছিলেন।
আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট