প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ লেখো

প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ লেখো

প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ লেখো
প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ লেখো

প্রাক্-প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ

(1) প্রাক্-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই পরিকল্পনায় ও থেকে 6 বছরের শিশুদের জন্য নার্সারি বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়।

(2) সার্জেন্ট পরিকল্পনায় এ কথাও বলা হয় যে, শহরগুলির শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় পৃথকভাবে ও গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলির সঙ্গে নার্সারি স্কুল যুক্ত থাকবে।

(3) মহিলা শিক্ষিকাদের উপর নার্সারি স্কুলের শিশু শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের দায়িত্ব ন্যস্ত করা হবে।

(4) এখানে বলা হয়, প্রাক্-প্রাথমিক শিক্ষা হবে মূলত অবৈতনিক। যেসকল অঞ্চলে বসতবাটির অবস্থা স্বাস্থ্যকর নয় অথবা মায়েরা কাজ করতে বাইরে চলে যান, সেখানকার অভিভাবকরা যাতে স্বেচ্ছায় সন্তানদের প্রাক্-প্রাথমিক শিক্ষার জন্য নার্সারি বিদ্যালয়ে ভরতি করে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

(5) এখানে শিশুদের সামাজিক আচার-আচরণ, শৃঙ্খলাবিধি সম্পর্কে শিক্ষাদানের কথা বলা হয় সার্জেন্ট পরিকল্পনায়।

(6) মাতৃভাষাই হবে শিশুদের শিক্ষাদানের প্রধান মাধ্যম।

(7) প্রথাগত কোনো পাঠক্রম প্রাক্-প্রাথমিক শিক্ষায় রাখা হবে না বলে সার্জেন্ট পরিকল্পনায় উল্লেখ করা হয়। এই সামগ্রিক শিক্ষার কাঠামো প্রবর্তন করতে বছরে আনুমানিক ও কোটি 18 লক্ষ 40 হাজার টাকা খরচ হবে বলে মনে করা হয়।

(৪) এই স্তরে শিক্ষার প্রধান উদ্দেশ্য হবে গতানুগতিক লেখা পড়ার পরিবর্তে সামাজিকতার অভিজ্ঞতা প্রদান।

(9) শিশু বিদ্যালয় ও শিশু শ্রেণিতে সর্বদা প্রশিক্ষিত শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করতে হবে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ

(1) সার্জেন্ট পরিকল্পনায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের সর্বজনীন, বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয়।

(2) খের কমিটি প্রাথমিক শিক্ষার একটি পাঠক্রম নির্ধারিত করে। সার্জেন্ট পরিকল্পনায় এই পাঠক্রমকেই প্রাথমিক শিক্ষার জন্য সাধারণ পাঠক্রমরূপে গ্রহণ করার সুপারিশ করা হয়েছে।

(3) বুনিয়াদি শিক্ষার অনুরূপে প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠিত হবে বলে এই পরিকল্পনায় উল্লেখ করা হয়। এখানে দুটি ভাগ থাকবে, প্রথম ভাগ হবে 6 থেকে 11 বছর বয়সের শিক্ষার্থীদের জন্য নিম্নবুনিয়াদি শিক্ষা এবং অন্যদিকে দ্বিতীয় ভাগ হবে 11 থেকে 14 বছর বয়সের শিক্ষার্থীদের জন্য উচ্চবুনিয়াদি শিক্ষা।

(4) প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান হবে বলে উল্লেখ করা হবে। সামাজিক আচার-আচরণ তথা নিয়মাবলির সঙ্গে জ্ঞানার্জনই শিক্ষার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত বলে সার্জেন্ট পরিকল্পনায় মনে করা হয়।

(5) এখানে মেয়েদের শিক্ষিত করে তোলার বিষয়টি সম্পর্কেও সুপারিশ করা হয়। এই উদ্দেশ্যে বিশেষভাবে শিক্ষণপ্রাপ্ত শিক্ষিকাদের সংখ্যাবৃদ্ধির সুপারিশ করা হয়।

(6) অর্থনৈতিক বিষয়ে বুনিয়াদি শিক্ষানীতির থেকে পার্থক্য ঘোষণা করা হয়েছে। শিক্ষার ব্যয় যে শিশুর শিল্পকর্ম থেকে নির্ধারিত হতে পারে, সে কথা স্বীকার করা হয়নি।

(7) সার্জেন্ট কমিটির রিপোর্ট বুনিয়াদি শিক্ষা পরিকল্পনাকে কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে গ্রহণ করেছে। যেমন-বুনিয়াদি শিক্ষায় কর্মকেন্দ্রিকতার নীতি গৃহীত হলেও জন সার্জেন্ট আর্থিক স্বনির্ভরতার যুক্তিটি অনুমোদন করেননি।

(8) এখানে সার্বজনীন প্রাথমিক শিক্ষা পরিকল্পনার পূর্ণ অবস্থার সমুদয় ব্যয় বছরে দুই শত কোটি টাকা হবে বলে হিসেব করা হয়েছে। এক্ষেত্রে বলা হয় নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের 5 কোটি 15 লক্ষ ছাত্রের জন্য 18 লক্ষ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে ও তাদের সাধারণ বেতন হবে 30 থেকে 50 টাকা।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
মহান শিক্ষাবিদ্গণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন