মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত হার্টগ কমিটির সুপারিশগুলি লেখো

মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সন্তোষ প্রকাশ করলেও কতকগুলি ত্রুটির দিকে দৃষ্টি আকর্ষণ করেন ও তা সংশোধনের সুপারিশ করেন।
ত্রুটি
(1) মাধ্যমিক শিক্ষা প্রবেশিকা পরীক্ষার দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিল।
(2) প্রবেশিকা পরীক্ষায় ক্রমবর্ধমান অসাফল্যকে বিরাট অপচয় বলে বর্ণনা করা হয়েছে।
(3) নীচের ক্লাসগুলিতে পাস করানোর ব্যাপারে অতিরিক্ত উদারতা অপচয়ের অন্যতম কারণ।
(4) অযোগ্য ছাত্রদের পাস করানোর ফলে উচ্চশিক্ষায় ভিড় বাড়ছিল।
মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ
(1) গুণগত মান : হার্টগ কমিটি মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের সুপারিশ করেছিলেন। কমিটি উপলব্ধি করেছিল এই স্তরের গুণগত মান বজায় রাখতে হলে ক্লাসে প্রোমোশনের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম চালু রাখা প্রয়োজন।
(2) ইন্টারমিডিয়েট ব্যবস্থার পরিবর্তন: তখন পর্যন্ত মাধ্যমিক শিক্ষা এবং ইন্টারমিডিয়েট শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অধীন ছিল। কমিটি এই ব্যবস্থার পরিবর্তনের জন্য সুপারিশ করেন।
(3) বৃত্তি শিক্ষার প্রবর্তন: কমিটি মাধ্যমিক স্তরে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমুখী শিক্ষার গুরুত্ব স্বীকার করেছিল। তাই মাধ্যমিক স্তরে সাহিত্য ও বিজ্ঞান চর্চার পাশাপাশি বৃত্তিমূলক এবং প্রযুক্তি শিক্ষা পাঠ্যসূচিতে প্রবর্তন করতে সুপারিশ করেছিলেন।
(4) শ্রেণি বিন্যাস: কমিটি মাধ্যমিক শিক্ষাকে নিম্নমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এই দুটি স্তরে বিভক্ত করার সুপারিশ করেছিলেন। যথা-
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
- নিম্নমাধ্যমিক স্তর: নিম্নমাধ্যমিক স্তরে থাকবে সাধারণধর্মী শিক্ষার জন্য সাধারণধর্মী পাঠক্রম।
- উচ্চমাধ্যমিক স্তর: উচ্চমাধ্যমিক স্তরে থাকবে বৃত্তিমুখী শিক্ষার উপযোগী বিশেষধর্মী পাঠক্রম।
(5) শিক্ষক-শিক্ষণ: কমিটি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন। পাঠরত শিক্ষক-শিক্ষণের জন্য সর্বাগ্রে প্রয়োজন প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা।
(6) বেতন কাঠামোর পরিবর্তন: কমিটি সুপারিশ করেছিলেন যে শিক্ষকদের বেতন হার বৃদ্ধি করার জন্য বেতন কাঠামোর পরিবর্তন প্রয়োজন।
(7) অধিক যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ: এই কমিটির সুপারিশে বলা হয় যে, শিক্ষকদের অপেক্ষাকৃত বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।
(8) উন্নততর পাঠক্রম: এই কমিটির সুপারিশে উন্নততর পাঠক্রমের কথা বলা হয়। বিশেষ করে নিম্নমাধ্যমিক স্তরের পাঠক্রমের উন্নতি করার কথা বলা হয় এবং এই পাঠক্রম যাতে গ্রামীণ পরিবেশের সঙ্গে সংগতিসাধন করে তৈরি হয় সেই বিষয়েও নজর দেওয়ার কথা বলা হয়।
আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট