উডের ডেসপ্যাচের ত্রুটিগুলি লেখো এবং সমগ্র ডেসপ্যাচের মূল্যায়ন করো

উডের ডেসপ্যাচের ত্রুটিগুলি লেখো এবং সমগ্র ডেসপ্যাচের মূল্যায়ন করো

উডের ডেসপ্যাচের ত্রুটিগুলি লেখো এবং সমগ্র ডেসপ্যাচের মূল্যায়ন করো
উডের ডেসপ্যাচের ত্রুটিগুলি লেখো এবং সমগ্র ডেসপ্যাচের মূল্যায়ন করো

উডের ডেসপ্যাচের ত্রুটি

উডের ডেসপ্যাচ ভারতবর্ষের শিক্ষাবিস্তারের ইতিহাসে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হলেও, তা ত্রুটিমুক্ত ছিল না। এর ত্রুটিগুলি হল-

(1) এই প্রতিবেদন শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নপূরণ করতে ব্যর্থ হয়।

(2) এই শিক্ষাব্যবস্থা সর্বজনীন ছিল না। দূরবর্তী গ্রামগুলিতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।

(3) জাতীয় শিক্ষাব্যবস্থা সম্পর্কে উডের ডেসপ্যাচে কোনো সুপারিশ করা হয়নি।

(4) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক মনোভাব এই প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছিল। ফলে শিক্ষাগত স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল।

(5) উডের ডেসপ্যাচে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা ও ইংরেজি এই দুই ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হলেও, কার্যক্ষেত্রে মাতৃভাষাকে আবশ্যিক করা হয়নি।

(6) জাতীয় শিক্ষার উপরে গুরুত্ব প্রদান না করায় ভারতীয় শিক্ষা, প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য অবহেলিত থেকে গিয়েছিল।

(7) উডের প্রতিবেদনে উচ্চশিক্ষার সুসংগঠিত ব্যবস্থার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এই শিক্ষা বিশেষ একশ্রেণির জন্য নির্দিষ্ট ছিল, তা সকলের জন্য ছিল না।

(৪) দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির শক্তি ও সম্ভাবনার মূল্যায়নের কোনো প্রচেষ্টা এখানে করা হয়নি।

(9) ইংরেজ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এমন এক সরকারি ব্যবস্থায় কেন্দ্রীভূত করেছিল যে, এদেশের শিক্ষাক্ষেত্রে আমলাতন্ত্রের রাজত্ব প্রতিষ্ঠিত হয়।

(10) ডেসপ্যাচে শিক্ষার লক্ষ্য হিসেবে বলা হয়েছিল, শিক্ষার মাধ্যম দিয়ে যোগ্য, নৈতিক বুদ্ধিসম্পন্ন, বিশ্বাসী সরকারি কর্মচারী সৃষ্টি হবে। এ বক্তব্য থেকে যে সরকারি মনোভাব ফুটে উঠেছিল তা হল, কোম্পানির স্বার্থেই ডেসপ্যাচে ভারতের শিক্ষানীতি নির্ধারিত হয়েছিল।

(11) একটি বিশেষ গোষ্ঠীর সংকীর্ণ উদ্দেশ্যসাধনের জন্য শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়েছিল।

(12) ইংরেজ সরকার ভারতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এমন এক সরকারি ব্যবস্থায় কেন্দ্রীভূত করেছিল যে, তার ফলেই এদেশে শিক্ষার ক্ষেত্রে আমলাতন্ত্রের রাজত্ব প্রতিষ্ঠিত হয়।

উডের ডেসপ্যাচের মূল্যায়ন

ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচের গুরুত্ব অপরিসীম। এই ডেসপ্যাচেই আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত রূপ প্রথম পাওয়া যায়। সমসাময়িকদের মধ্যে ভারতের তদানীন্তন বড়োলাট লর্ড ডালহৌসি ডেসপ্যাচের যথেষ্টই প্রশংসা করেছেন। ডালহৌসি বলেছিলেন, “ডেসপ্যাচে শিক্ষার একটি কর্মসূচি রয়েছে, যা সমগ্র ভারতবর্ষের শিক্ষাব্যবস্থায় অনেক ছোটো, বড়ো ও আরও ব্যাপকভাবে পরামর্শ দিতে পারবে, যা সুপ্রিম গভর্নমেন্টের স্থানীয় কোনো কিছুর থেকে বেশি কার্যকরী।” ডেসপ্যাচ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত এই শিক্ষা পরিকল্পনার দৃষ্টি প্রসারিত করেছে। এখানেই প্রথম বিশ্ববিদ্যালয় ও পৃথক শিক্ষাদপ্তর স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

ড. রাধাকৃষণের ন্যায় ব্যক্তিও উডের ডেসপ্যাচের প্রশংসা করে বলেছেন- “It set forth a scheme of education for wider and more comprehensive than anyone which has been suggested so far.” ঐতিহাসিক জেম্স এই ডেসপ্যাচকে ইংল্যান্ডের শাসনতন্ত্র রচনায় ম্যাগনা কার্টা (Magna Carta)-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, “It was the Magna Carta of English Education in India.” কিন্তু এই ডেসপ্যাচ এত প্রশংসা দাবি করতে পারেনা। ম্যাগনা কার্টা হল অধিকারের দলিল। ইংল্যান্ডে গণতান্ত্রিক শাসনব্যবস্থা রচনায় ম্যাগনা কার্টার এক বিশিষ্ট অবদান আছে। অপরপক্ষে উডের ডেসপ্যাচ ভারতবাসীর শিক্ষার অধিকারের দলিল নয়। ভারতবর্ষের শিক্ষা প্রশাসনে গণতান্ত্রিক অধিকার প্রবর্তনের জন্য কোনো সুপারিশই ডেসপ্যাচে করা হয়নি। সুতরাং উডের ডেসপ্যাচে মোটেই গণতান্ত্রিক সম্মতি নেই প্রকৃতপক্ষে কোম্পানির সর্বপ্রকার সুবিধা রক্ষার্থে এখানে কেন্দ্রীভূত শাসনব্যবস্থাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here
ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য গুলি লেখো ( Exclusive Answer) Click here

Leave a Comment