ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। অথবা, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো

ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো।

অথবা, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো

ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো।
ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো।

ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হল হান্টার কমিশন। 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচে প্রাথমিক ও দেশজ শিক্ষার উন্নতির জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই ডেসপ্যাচের ভাবধারাকে অবহেলা করে প্রাথমিক ও দেশজ শিক্ষার উপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র উচ্চশিক্ষা সরকারি স্কুল ও কলেজগুলিতে অব্যাহত রইল। ফলে প্রাথমিক ও দেশজ শিক্ষা একেবারেই অবহেলিত হল। তৎকালীন স্বৈরাচারী বড়োলাট লিটনের পর ভারতে বড়োলাট হয়ে এসেছিলেন লর্ড রিপন। রিপনের উদারনৈতিক মনোভাব সেই সময় কিছু কিছু বিষয়ে আশার আলো সঞ্চার করেছিল। তিনি ভারতে এসে প্রথমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে চিন্তাভাবনা করেন। এই পরিস্থিতিতে তিনি 1882 খ্রিস্টাব্দের ও ফেব্রুয়ারি 20 জন সদস্য নিয়ে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এটি প্রথম ‘ভারতীয় শিক্ষা কমিশন’ নামে পরিচিত। এই কমিশন স্যার উইলিয়ম হান্টারের নেতৃত্বে গঠিত হয়েছিল বলে, একে ‘হান্টার কমিশন’-ও বলা হয়।

কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য

1854 সালে উডের ডেসপ্যাচের শিক্ষানীতিসমূহকে কার্যকরী করার উদ্দেশ্যই ছিল হান্টার কমিশনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য।

মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে হান্টার কমিশনের সুপারিশ

হান্টার কমিশন অনুসন্ধানভিত্তিক তথ্যাবলি বিশ্লেষণ করে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে নীতি ও সুপারিশগুলি গ্রহণ এবং প্রকাশ করেছিল তা নিম্নরূপ-

(1) সরকারি নিয়ন্ত্রণ হ্রাস: কমিশন লক্ষ করেছিলেন দেশে মাধ্যমিক শিক্ষার আয়োজন বেশিরভাগ ক্ষেত্রে সরকার করেছিল। কমিশন এই সরকারি নিয়ন্ত্রণ ধীরে ধীরে হ্রাস করার পরামর্শ দেন। কমিশন বলে বিদ্যালয়গুলির স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হলে সরকার সেইগুলির পরিচালনার ভার বেসরকারি দায়িত্বশীল পরিচালক মণ্ডলীর হাতে তুলে দেবে।

(2) সরকারি বিদ্যালয় স্থাপন : কমিশন সুপারিশ করে যে, প্রতিটি জেলায় একটি করে আদর্শ সরকারি বিদ্যালয় গড়ে হবে, যাতে ওই বিদ্যালয় বেসরকারি বিদ্যালয়ের কাছে অনুকরণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে।

(3) বেতন নির্ধারণ: কমিশন সুপারিশ করে যে, স্থানীয় পরিচালন সমিতি নিজস্ব প্রতিষ্ঠানে নিজেদের মতামত অনুযায়ী বেতন নির্ধারণ করতে পারবে।

(4) অনুন্নত বিদ্যালয় স্থাপন : অনুন্নত ও দারিদ্রতম অঞ্চলে সরকার পরিচালিত মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সুপারিশ করা হয়।

(5) পাঠক্রম প্রণয়ন : এই কমিশনে মাধ্যমিক শিক্ষাকে ব্যাবহারিক শিক্ষার উপযোগী করে তোলার জন্য তাকে দ্বি-মুখী করার সুপারিশ করা হয়। যথা- ‘A’ কোর্স এবং ‘B’ কোর্স।

  • ‘A’ কোর্স: ‘A’ কোর্স-এ থাকবে গতানুগতিক তত্ত্বমূলক বিষয় যার সাহায্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পাঠ্যসূচি সম্পর্কে জানবে। 
  • ‘B’ কোর্স: ‘B’ কোর্স-এ থাকবে ব্যাবহারিক জীবনের উপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিষয়গুলি।

(6) শিক্ষার মাধ্যম: হান্টার কমিশন শিক্ষার মাধ্যম সম্পর্কে স্পষ্ট ভাষায় কোনো কিছু বলেনি, তবে মধ্য স্তর পর্যন্ত বা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাদেশিক সরকার স্থানীয় অবস্থা পর্যালোচনা করে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে এবং পরবর্তী মাধ্যমিক স্তর পর্যন্ত ইংরেজি ভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হবে।

(7)  শিক্ষক-শিক্ষণ: মাধ্যমিক শিক্ষার প্রসার ও তার উন্নতিকল্পে বিদ্যালয়গুলির পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষণ ব্যবস্থা গঠনের কথাও বলা হয়। উডের ডেসপ্যাচের নির্দেশ অনুসারে ভারতবর্ষে নানা স্থানে কিছু কিছু ‘Normal School’ স্থাপন করা হয়েছিল। যাতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল।

গুরুত্ব

হান্টার কমিশনে উল্লিখিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষার উন্নতিসাধনে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। যেমন-

(1) এই কমিশনের সুপারিশের ফলে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে বেসরকারি উদ্যোগ বৃদ্ধি পায়।

(2) এর ফলে নারীশিক্ষার যথেষ্ট অগ্রগতি ঘটে। উপরিউক্ত সুপারিশ ও নীতিগুলির দরুন মাধ্যমিক শিক্ষার উন্নতিসাধন বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। এই কমিশনের সুপারিশের ফলে দেশজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ বৃদ্ধি পায়। তাছাড়াও নারীশিক্ষার যথেষ্ট অগ্রগতি ঘটে।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here
ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য গুলি লেখো ( Exclusive Answer) Click here

Leave a Comment