কত খ্রিস্টাব্দে কোথায় কোথায় রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল চালু হয়েছিল? সাখাওয়াত মেমোরিয়াল স্কুল মুসলিম সমাজে আলোর দিশা দেখিয়েছিল- আলোচনা করো

1909 খ্রিস্টাব্দে বেগম রোকেয়া তাঁর স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। 1910 খ্রিস্টাব্দে সম্পত্তি নিয়ে ঝামেলার ফলে স্কুল বন্ধ করে, তিনি কলকাতায় চলে আসেন। 1911 খ্রিস্টাব্দের 15 মার্চ তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল চালু করেন। প্রাথমিক অবস্থায় ছাত্রী ছিল মাত্র ৪ জন। এক্ষেত্রে তাঁর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তিনি কলকাতার বেথুন ও গোখেল মেমোরিয়াল প্রভৃতি স্কুলে গিয়ে প্রথমে স্কুল পরিচালনা সম্বন্ধে নানা তথ্যসংগ্রহ করেন। চার বছরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 84-তে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল 1930 খ্রিস্টাব্দে বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমে একটি ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয়ে রূপান্তরিত হয়। তাঁর এই কাজের প্রশংসা করেন তৎকালীন ভারতবর্ষের বিদগ্ধ সমাজ।

বেগম রোকেয়ার একাগ্রতা, নির্ভীকতা এবং আত্মপ্রত্যয়ের ফলে মুসলিম সমাজের পরিবর্তনের ঢেউ ক্রমশ লক্ষগোচর হতে থাকে। সাখাওয়াত মেমোরিয়াল প্রথমে ছিল প্রাথমিক স্কুল, পরে 1914 খ্রিস্টাব্দে এটি উচ্চ প্রাইমারি বিদ্যালয়ে পরিণত হয়। এই সময় ছাত্রীসংখ্যা ছিল 84। উল্লেখ্য, রক্ষণশীল পরিবারের অন্তপুরিকা বেগম রোকেয়া কোনো স্কুল বা কলেজের শিক্ষায় শিক্ষিত ছিলেন না। কিন্তু অবহেলিত মুসলিম নারীসমাজের জাগরণের প্রথম পদক্ষেপ হিসেবে তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল স্থাপন করে শিক্ষার যে আলো বিস্তার করেন, তা বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো | Importance of ancient tradition in education (Class 11 Exclusive Answer) Click here
রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো | Education and Social Reforms of Raja Rammohan Roy Click here
মক্তব এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি | Teaching methods of Maktabs and Madrasas (Class 11 Exclusive Answer) Click here
ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য গুলি লেখো ( Exclusive Answer) Click here

Leave a Comment